বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

টুইটারের নাম ‘এক্স’ হতেই হু হু করে নামছে ডাউনলোড

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারের বিগত কয়েক দিনে একাধিক পরিবর্তন হয়েছে। যোগ হয়েছে নতুন টুইটার ব্লু সাবস্ক্রিপশন যার মাধ্যমে অ্যাকাউন্টে ব্লু টিক পেয়ে থাকেন ইউজাররা। তবে এর মধ্যে সবথেকে বড় বদল টুইটারের নাম পরিবর্তন করা।

গত মাসেই টুইটারের নাম পরিবর্তন করে ‘এক্স’ রাখেন। তারপরই হইচই মেতে যায় ইন্টারনেটে। বহু জনের নানা মন্তব্য আসতে শুরু করে। কিন্তু নিজের সিদ্ধান্তে অনড় থাকেন এলন মাস্ক। কিন্তু তার এই সিদ্ধান্ত যে উল্টো পথে হাটতে শুরু করেছে। সম্প্রতি ব্যাপক হারে ডাউনলোড সংখ্যা কমতে শুরু করেছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সের।

এরিক সুফার্ট নামক এক বিশ্লেষক একটি গ্রাফ শেয়ার করে দাবি করেন, প্ল্যাটফর্মের নাম এক্স হয়ে যাওয়ার পর টপ ডাউনলোড চার্ট থেকে নেমে গিয়েছে অ্যাপটি। অ্যাপেল অ্যাপ স্টোর এবং অ্যান্ড্রয়েড প্লে স্টোর উভয় জায়গাতেই ধস নেমেছে অ্যাপের ডাউনলোডে।

টুইটারের নাম পরিবর্তনে ডাউনলোডের সংখ্যা কমে যাওয়ায় আপাতত কোনও প্রতিক্রিয়া দেননি ইলন মাস্ক।

আর.এইচ

টুইটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250