শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

টাঙ্গাইলে আবাসিক হোটেল থেকে ২৫ জন আটক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৯ পূর্বাহ্ন, ২৬শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে ইয়ার গার্ডেন নামক একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৩ নারীসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে এ অভিযান চালায় পুলিশ। আটককৃতরা বরিশাল, কুড়িগ্রাম, রংপুর, নারায়ণগঞ্জ, লালমনিরহাট, কুড়িগ্রাম, পাবনা, বগুড়া, কিশোরগঞ্জ, কুষ্টিয়া, গাইবান্ধা, গাজীপুর, দিনাজপুর, টাঙ্গাইল ও শেরপুর জেলার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে হোটেলের ম্যানেজার পিন্টুসহ ১৩ জন নারী ও ১২ জন পুরুষকে আটক করা হয়েছে। হোটেলটি গোড়াই দক্ষিণ নাজিরপাড়া এলাকার বাসিন্দা মোবারক হোসেন খান ও মোতালেব হোসেন খান নামক দুই ব্যক্তি পরিচালনা করেন। সেখানে ১০ কক্ষে প্রতিদিন নারীদের এনে অসামাজিক কার্যকলাপ চালানো হয়। 

এব্যাপারে দেওহাটা ফাঁড়ির ইনচার্জ এসআই আইয়ুব খান বলেন, ইয়ার গার্ডেনে দীর্ঘদিন ধরে অসামাজিক কার্যকলাপ চালানো হচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

এম.এস.এইচ/

আটক টাঙ্গাইল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250