বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

ছেলের প্রেমিকাকে কী উপহার দিলেন শ্রাবন্তী!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ব্যক্তিগত জীবনের বিষয় নিয়ে সারা বছরজুড়েই আলোচনায় থাকেন টলিউডের অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তৃতীয় স্বামী রোশানের সঙ্গে তার বিচ্ছেদের মামলা চলমান। অন্যদিকে, ব্যবসায়ী অভিরূপের সঙ্গে শ্রাবন্তীর প্রেমের সম্পর্ক নিয়েও চলছে নানা জল্পনা। শ্রাবন্তীর পুত্র অভিমন্যুর ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনার শেষ নেই। দামিনি ঘোষ নামে এক মডেলের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন অভিমন্যু।

এর আগে ছেলের প্রেম নিয়ে নিজের ভাবনার কথাও জানান তিনি। শুধু তাই নয়, কয়েক দিন আগে হবু পুত্রবধূ দামিনি ও পুত্র অভিমন্যুকে নিয়ে থাইল্যান্ডে অবসর যাপনের জন্য গিয়েছিলেন শ্রাবন্তী।

আরো পড়ুন : গান চুরির’ প্রতিবাদ করলেন শিলাজিৎ

থাইল্যান্ড ভ্রমণের বেশ কটি ছবি দামিনি ঘোষ তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। পাশাপাশি হবু শ্বাশুড়ির কাছ থেকে পাওয়া একটি উপহারের খবরও জানিয়েছেন তিনি। সেখান থেকে জানা যায়, ইতালির বিলাসবহুর ব্র্যান্ড গুচির একটি ব্যাগ উপহার দিয়েছেন শ্রাবন্তী। 

ব্যাগের একটি ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে দামিনি ঘোষ লেখেন, ‘সে আমার হৃদয়ের কথা জানে।’ পাশে হার্ট ইমোজি দিয়ে শ্রাবন্তীর ইনস্টাগ্রাম আইডির নাম লেখেন দামিনি।

পরিচালক রাজিব বিশ্বাসের সঙ্গে প্রথম সংসার বাঁধেন শ্রাবন্তী। এ সংসার আলো করে জন্ম নেয় অভিমন্যু। দামিনি-অভিমন্যুর বন্ধুত্বের কথা শ্রাবন্তী আগে থেকেই জানেন। ছেলের বান্ধবীর সঙ্গে দারুণ সম্পর্ক শ্রাবন্তীর। ২০২১ সালের ১ জানুয়ারি দামিনির সঙ্গে সম্পর্কের কথা ঘোষণা দেন শ্রাবন্তীর পুত্র। 

এস/ আই. কে. জে/

শ্রাবন্তী উপহার ছেলের প্রেমিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250