বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

গান গাইলে বাংলাদেশেই গাইব, ভারতে আর না : কবীর সুমন

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৫ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাশের দেশের হয়েও এদেশের মানুষের বড় আপন কবীর সুমন। ভালোবেসে এপারের শ্রোতারা তাকে ‘গানওয়ালা’ বলে ডাকেন। এ গায়কও ভালোবাসার সম্মান স্বরুপ বাংলাদেশকে তার গানের দেশ বলে আখ্যায়িত করেছিলেন। এবার সরাসরি জানিয়ে দিলেন, এখন থেকে ভারতে আর না, গান গাইলে বাংলাদেশেই গাইবেন।

এ প্রসঙ্গে একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে কবীর সুমন বলেন, ‘আমি যদি আর কোথাও গান গাই তবে বাংলাদেশে গাইব। ভারতে আর গান গাইব না।’

আরো পড়ুন: সিডনির মঞ্চে চঞ্চল চৌধুরীর ‘দড়ির খেল ‘

গায়ক এ সময় ভারতে তার সঙ্গে ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনা তুলে ধরে বলেন, ‘১৩ বছর পর বাংলাদেশে গিয়েছিলাম। তার কয়েকদিন আগে দুর্গা পুজার পঞ্চমীতে কলকাতার কলা মন্দিরে আমার একটি অনুষ্ঠান ছিল। অনেকদিন পর সেখানে গান করেছি। কিন্তু গান করার পুরো সময় খেয়াল করলাম লোকজন শুধু ফোনেই কথা বলল। তাই ভারতে আর গান গাইব না।’

এরপর বাংলাদেশে দর্শকদের দ্বারা সমাদরের কথা টেনে বলেন, ‘বাংলাদেশে আমাকে অপমান করনি। একটা ফোন বাজেনি। একটা কথা বলেনি।’

গত বছর কবীর সুমনের জনপ্রিয় অ্যালবাম ‘তোমাকে চাই’র ৩০ বছর উদযাপন উপলক্ষে ‘সুমনের গান’ শিরোনামে তিনদিনের আসর হয় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ মিলনায়তনে। মিলনায়তন ভর্তি শ্রোতারা মন্ত্রমুগ্ধ হয়ে শুনেছেন তার গান।

এসি/ আই. কে. জে/ 


কবীর সুমন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250