মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

গাজায় ২ কোটি ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৬ অপরাহ্ন, ১৩ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

যুদ্ধকবলিত গাজা উপত্যকার বেসামরিক লোকজনকে ২ কোটি ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিশ্বব্যাংক। সম্প্রতি এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে সংস্থাটি। বিবৃতিতে বিশ্বব্যাংক জানিয়েছে, সহায়তা অর্থের অর্ধেক, অর্থাৎ এক কোটি ডলার ব্যয় হবে শুধ খাদ্য বাবদ। জাতিসংঘের বৈশ্বিক খাদ্য সহায়তা বিষয়ক স্থায়ী প্রকল্প ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের (ডব্লিউএফপি) মাধ্যমে সহায়তার এই এক কোটি ডলার ব্যয় করা হবে।

করোনা মহামারির সময় জরুরি সামাজিক সুরক্ষা নামের যে বিশেষ কর্মসূচি হাতে নিয়েছিল বিশ্বব্যাংক, তার আওতায় প্রদান করা হবে এই সহায়তা। বাকি ১ কোটি অর্থ ব্যয় হবে উপত্যকায় বসবাসরত ফিলিস্তিনীদের স্বাস্থ্য, অস্থায়ী আবাসন ও অন্যান্য খাতে।

বিবৃতিতে বিশ্বব্যাংক বলেছে, খাদ্য সহায়তার অর্থ সংস্থাটির নিজ তহবিল থেকে দিলেও স্বাস্থ্য ও আবাসন সহায়তার অর্থ দিয়েছে জাপান ও জার্মানি।

বিশ্বের সর্ববৃহৎ এই ঋণদাতা সংস্থা আরও জানিয়েছে, গাজা উপত্যকার জন্য মোট ৩ কোটি ৫০ লাখ ডলার সহায়তা প্যাকেজ ছিল বিশ্বব্যাংকের। সেই প্যাকেজ থেকে ১ কোটি ৫০ লাখ ডলার আগেই বিতরণ করা হয়েছে। বর্তমানে যে ২০ কোটি ডলার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা ওই প্যাকেজেরই অংশ।

সূত্র ; আনাদোলু এজেন্সি  

এইচআ/ আই.কে.জে/

বিশ্বব্যাংক সহায়তা হামাস-ইসরায়েল যুদ্ধ ২ কোটি ডলার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250