শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

বিদেশে খালেদার চিকিৎসা

খালেদা জিয়ার স্বাস্থ্যগত যেকোনো পরিস্থিতি ও ঝুঁকির দায় পুরোপুরি সরকারের: গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:২৯ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩

#

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে রাজনৈতিক দর–কষাকষির কোনো সুযোগ নেই। চিকিৎসা পাওয়ার মানবিক অধিকার খর্ব করে তাঁর স্বাস্থ্যগত যেকোনো পরিস্থিতি ও ঝুঁকির দায় পুরোপুরি সরকারকে বহন করতে হবে। আজ সোমবার (০২ অক্টোবর ) গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভায় এই জোটের নেতারা এসব কথা বলেন।

গণতন্ত্র মঞ্চের এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করেন নেতারা। তাঁরা অভিযোগ করেন, খালেদা জিয়ার স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে সরকারের মন্ত্রী-এমপিদের বক্তব্য নির্মম ও নিষ্ঠুর। তাঁর চিকিৎসা মানবিক ও নাগরিক অধিকার।

সভায় সভাপতিত্ব করেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গণতন্ত্র মঞ্চের পরবর্তী সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব।

একে/


বিদেশে খালেদার চিকিৎসা বেগম খালেদা জিয়া গণতন্ত্র মঞ্চ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250