মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে আজারবাইজানের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৩

#

ছবি : সুখবর

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সাথে আজারবাইজানের যুব ও ক্রীড়া মন্ত্রী ফরিদ গায়িবভ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ জিমনাস্টিক ফেডারেশনের সভাপতি বশির আহমেদ উপস্থিত ছিলেন।

বুধবার (২২ নভেম্বর ) দুপুরে  সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আজারবাইজানের যুব ও ক্রীড়া মন্ত্রী ফরিদ গায়িবভকে বাংলাদেশ সফরে আসায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেন, বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর সুবিধা ভোগ করছে। দেশের এক-তৃতীয়াংশই যুবশক্তি। যাদেরকে দক্ষ জনশক্তি রুপান্তরের লক্ষ্যে সরকার সময়পোযোগী বিভিন্ন প্রশিক্ষন প্রদান করছে। ধর্মীয়, সাংস্কৃতিক, খেলাধুলাসহ অন্যান্য ক্ষেত্রে আজারবাইজানের সাথে বাংলাদেশের নিবিড় সংযোগ রয়েছে।

এ সময়ে প্রতিমন্ত্রী বন্ধু প্রতীম দুই দেশের বন্ধুত্বকে আরো উচ্চতায় পৌঁছে নিতে দুই দেশের  যুবদের মধ্যে দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও স্বেচ্ছাসেবী কার্যক্রম ও সাংস্কৃতিক কর্মকান্ডকে এগিয়ে নিতে যুব অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি গ্রহণ করা যেতে পারে বলে প্রস্তাব করেন। 

আজারবাইজানের যুব ও ক্রীড়া মন্ত্রী ফরিদ গায়িবভ এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন,  আজারবাইজান সরকার যুব ও ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে আন্তরিক । তিনি জানান, দাবা ও জিমনাস্টিককে আজারবাইজান দল অত্যন্ত শক্তিশালী। তাদের খেলোয়াড়দের উন্নত অবকাঠামোগত সুবিধা সহ উন্নত প্রশিক্ষন প্রদান করা হয়ে থাকে। বাংলাদেশের সাথে এসকল খেলাসহ অন্যান্য খেলাধুলার উন্নয়নে আজারবাইজান সরকার দুই দেশের মধ্যে স্বল্প ও দীর্ঘ মেয়াদে অভিজ্ঞ কোচ, অফিসিয়াল ও খেলোয়াড়দের অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষন কর্মসূচি বাস্তবায়ন করতে আগ্রহী। যার মধ্যে দিয়ে বন্ধুপ্রতীম দুই দেশই পারস্পরিক অংশীদারত্বের ভিত্তিতে উপকৃত হবে।

এসকে/

সৌজন্য সাক্ষাৎ আজারবাইজান ক্রীড়া প্রতিমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250