মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

কৃষ্ণসাগর শস্য চুক্তি থেকে বেরিয়ে গেল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০৫ অপরাহ্ন, ১৭ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

কৃষ্ণসাগর শস্য চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। সোমবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, চুক্তিটি স্থগিত করা হয়েছে। খবর ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের

দিমিত্রি পেসকভ বলেন, দুর্ভাগ্যবশত কৃষ্ণ সাগর চুক্তির রাশিয়া সংশ্লিষ্ট কিছু বিষয় এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি। ফলে এই চুক্তি স্থগিত করা হয়েছে। যখন চুক্তি অনুসারে রাশিয়া সংশ্লিষ্ট বিষয়গুলো বাস্তবায়ন করা হবে, তখন আমরা চুক্তিতে ফিরে আসব। 

গত বছরের জুলাইয়ে জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন 'কৃষ্ণসাগর শস্য চুক্তি' সই করে। আজ সোমবার চুক্তির সময়সীমা শেষ হওয়ার কথা।

আরো পড়ুন:২৪ ঘণ্টায় ইউক্রেনে শান্তি নিশ্চিত করবেন ডোনাল্ড ট্রাম্প

চুক্তি নবায়নের জন্য জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে চিঠিও লিখেছিলেন।

চুক্তি হওয়ার আগে ইউক্রেনের বন্দরগুলো অবরুদ্ধ করে রেখেছিল রুশ সেনাবাহিনী। ফলে চুক্তি থেকে রাশিয়া বের হয়ে গেলে শস্য রপ্তানি সম্ভব হবে কি না তা স্পষ্ট নয়।

এম/


রাশিয়া শস্য চুক্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250