বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

কিভাবে ইন্টারনেট ছাড়া গুগল ম্যাপ ব্যবহার করা যায়

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫০ অপরাহ্ন, ২৪শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বর্তমানে কোনো দেশ বা রাস্তাই আর অচেনা না। সঙ্গে যদি থাকে স্মার্টফোন এবং তাতে গুগল ম্যাপ। সার্চ ইঞ্জিন গুগলের ম্যাপের সাহায্যে এখন যে কোনো স্থানে সহজেই যাতায়াত করতে পারবেন।

অবস্থান, দূরত্ব ও সেখানে পৌঁছাতে কোন পরিবহনে কত সময় লাগবে এমনকি সেখানে যাওয়ার কতগুলো রাস্তা আছে সবই জানান দেয় গুগল ম্যাপ। এখন টোল ট্যাক্সে পৌঁছনোর আগেই গুগল ম্যাপের মাধ্যমে জেনে নেওয়া যায়, কত টাকা আপনাকে টোল ট্যাক্স দিতে হবে। তবে আমরা সাধারণত, কোনো জায়গায় দ্রুত পৌঁছাতে পথ অথবা দিক নির্দেশের জন্যেই গুগল ম্যাপকে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি।

এখন ফোনে ইন্টারনেট সংযোগ না থাকলেও গুগল ম্যাপ ব্যবহার করতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক উপায়-

>> প্রথমে আপনার ফোনে থাকা গুগল ম্যাপ অ্যাপটি খুলুন। সেখানে ডান দিকের ঠিক কর্নারে থাকা আপনার প্রোফাইল আইকনে ট্যাপ করুন।

>> এবার অফলাইন ম্যাপে ট্যাপ করুন।

>> ‘সিলেক্ট ইওর ওন ম্যাপ’ অপশনে ট্যাপ করুন। অপশনের ভেতরে ঢুকে যে এলাকার ম্যাপ ডাউনলোড করতে চান, সেটি সিলেক্ট করুন।

>> এখানে থেকে জুম ইন বা জুম আউট করে আপনার পছন্দের অঞ্চলটি নির্বাচন করতে হবে। কারণ এখানে কোনো সার্চ অপশন পাবেন না।

আরো পড়ুন: গুগলের এই ফোন ভাঁজ করে রাখা যাবে!

>> এবার ডাউনলোড অপশনে ট্যাপ করুন। স্ক্রিনের নিচে ডাউনলোড বাটন দেখতে পাবেন। একইসঙ্গে আপনাকে ম্যাপের আকার কী তাও বলা হবে। তবে এক্ষেত্রে আপনার ফোনের মেমরিতে অনেকটা খালি জায়গা থাকা দরকার। ম্যাপের অংশ নির্বাচন হয়ে গেলেই ডাউনলোড অপশনে ক্লিক করুন।

>> এরপর অফলাইনে অর্থাৎ ইন্টারনেট বন্ধ করে দিলেও আপনি ডাউনলোড করা ম্যাপটি খুব সহজে ফোনে খুঁজে দেখতে পারবেন। আপনার নেভিগেশনেও সমস্যা হবে না।

এম এইচ ডি/ আই. কে. জে/

গুগল ম্যাপ স্মার্টফোন মোবাইল-ফোন প্রযুক্তি-পণ্য গ্যাজেট মোবাইল-অ্যাপ টিপস ইন্টারনেট 

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250