বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

কাল আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে বৈঠকে বসছে মার্কিন পর্যবেক্ষক দল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:২৪ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দল আগামীকাল(৯অক্টোবর) আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে বৈঠক করবে।

বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক মিশন পাঠানোর বিষয়ে মূল্যায়ন করতে এখন ঢাকা সফর করছে যুক্তরাষ্ট্রের প্রাক্-নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদল।

যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধিদল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করবে আগামীকাল সোমবার বেলা ১১টায়। ঢাকার বনানীতে শেরাটন হোটেলে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে আগামীকাল সকাল সাড়ে ১০টায় বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সমন্বয়ে গঠিত প্রাক্-নির্বাচন সমীক্ষা মিশনের প্রতিনিধিরা শনিবার (৭অক্টোবর)বাংলাদেশে এসেছেন।

প্রাক্-নির্বাচন পর্যবেক্ষণকারী দলটি বাংলাদেশের নির্বাচন কমিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে কথা বলবে।

বাংলাদেশের স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান এবং বাংলাদেশে কাজ করা বিদেশি দূতাবাস ও হাইকমিশনগুলোর প্রতিনিধিদের সঙ্গেও প্রতিনিধিদলের সদস্যদের আলোচনা করার কথা রয়েছে।

সফর শেষে প্রতিনিধিদলটি একটি বিবৃতিও দেবে। নির্বাচন আয়োজন বিষয়ে তাদের যদি কোনো উদ্বেগ থাকে, তা জানাবে এবং বাস্তবসম্মত সুপারিশ থাকলে তা-ও উল্লেখ করবে বলে জানা গেছে।

এদিকে বাংলাদেশে জাতীয় নির্বাচনের পরিবেশসহ নির্বাচনপূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় গত জুলাইয়ে বাংলাদেশ সফর করে যায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক্-নির্বাচন পর্যবেক্ষক দল। তাদের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পূর্ণাঙ্গ পর্যবেক্ষক দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইইউ। বিষয়টি নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েও জানিয়েছে সংস্থাটি।

একে/


বিএনপি আওয়ামী লীগ বৈঠক মার্কিন পর্যবেক্ষক দল আওয়ামী লীগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250