শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

কবিতা: তিতিক্ষা -রুমাইয়া রহমান

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

তিতিক্ষা

––– রুমাইয়া রহমান

আজ যে গাহিলাম তাচ্ছিল্য সুর

কেবা জানি কাল সে যাবে কতদূর। 

শোন বেশি, বলো কম কহিছে গুণিজন

টানিলে জিভ লাগাম বিজয়ী সেজন।


সকালের ধনীও হয় সন্ধ্যায় ফকির 

সাধারণ জীবন হোক মোদের তদবির। 

হিংসা করিয়া মাটি, গড়ি চলো শান্তির ঘাটি

অতি চালাকের গলায় দড়ি জানে পুরো জাতি।

বলি, পরের অনিষ্ট করিয়া সাধন 

আনিছ ঘোর পাপ নাই সে বোধন?


যে সুখ পাইলে না তুমি  তা কেন রচিলে অন্যরে

নিজের প্রতিচ্ছবি খুঁজে মরো পরেরও দুয়ারে।

তাতেই ফিরে ফিরে ঘোর নিজের চিত্তরঞ্জন 

অসুস্থ মানসিকতার বাস, গড়েছি যে নিবাস।


নাহি তাড়া, অগ্রগামী যারা জানে অন্তর্যামী 

পাছে রহিছে তারা করিয়া মস্ত বোকামি। 

ক্ষমা দাও হে প্রভু, আছে কি তোমার তিতিক্ষা! 

হোক না অদ্য হতে এই মোদের প্রতীক্ষা।

আরো পড়ুন: কবিতা: কদম কথা বলে- ভীষ্মদেব বাড়ৈ

কবিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250