শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

কবিতা: অপেক্ষাতে দিঠি - নীলিমা শীল

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫১ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

অপেক্ষাতে দিঠি

 ––– নীলিমা শীল

আজকে নাকি চিঠি দিবস

বুঝব কেমন করে?

মেসেজও যদি আসত উড়ে

চিঠির রূপটা ধরে।


সময় এখন ব্যস্ত বেশি

কেউ কি লেখে চিঠি?

বলে না কেউ, দাও না লিখে

দিলেই যাব উঠি।


কী অপেক্ষায় কাটত তখন

আসবে চিঠি কবে!

হাতে পেলেই খোলার তাড়া

হুমড়ে পড়ত সবে।


বলে না কেউ, লিখবি চিঠি

বল না মাথা খেয়ে,

বলেই কেমন মুখের দিকে

মা যে থাকত চেয়ে!


সেসব দিন বাসি হলো

ডাকঘর আজ খালি

মোবাইল সব খেয়ে নিল

খাতা কলম কালি।


এখন কিছু মেসেজ আছে

তাকেই ভাবি চিঠি

তার জন্য রাত্রি দিনে

অপেক্ষাতে দিঠি।


আরো পড়ুন: কবিতা: চিরন্তন বঙ্গবন্ধু- খোকন কুমার রায়

কবিতা নীলিমা শীল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250