বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী?

এ বছর ৫০১টি প্রতিমা তৈরি হচ্ছে বাগেরহাটের শিকদার বাড়িতে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৬ অপরাহ্ন, ৭ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

এবারের দুর্গাপূজায় বাগেরহাটের হাকিমপুরের শিকদার বাড়িতে ৫০১টি প্রতিমা নিয়ে জেলার সবচেয়ে বড় পূজার আয়োজন হতে যাচ্ছে। শিকদার বাড়ির মণ্ডপ ঘিরে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে স্থানীয়দের মাঝে।বাগেরহাট শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে সদর উপজেলার খানপুর ইউনিয়নের হাকিমপুর গ্রামের শিকদার বাড়ির দুর্গাপূজা করোনা সংক্রমণের আগে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বেশি মূর্তি নিয়ে পালিত পূজার স্থান দখল করে নিয়েছিল। তবে করোনাসহ বিভিন্ন কারণে গত তিন বছর স্বল্প পরিসরে হওয়ার পর এবার ৫০১টি প্রতিমা নিয়ে আগের রূপে ফিরছে শিকদার বাড়ির দুর্গাপূজা।

৬৫ ফুট লম্বা কুম্ভকর্ণের প্রতিমাসহ ৫০১টি প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির ভাস্কর ও শিল্পীরা।

২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গোৎসব। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি যুগের পৌরাণিক কাহিনী অবলম্বনে প্রতিমা তৈরির কাজ চলছে জোরেশোরে।

খুলনা থেকে প্রতিমা তৈরি দেখতে আসা রমেশ মন্ডল বলেন, করোনা শুরুর আগে এই মণ্ডপে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পূজা অনুষ্ঠিত হয়েছে। নতুন করে প্রতিমা তৈরি হচ্ছে জেনে এ বছর আগেই দেখতে এলাম। প্রতিমা তৈরি দেখেই আমি অভিভূত।

প্রতিমা তৈরির ভাস্কর তপন মন্ডল বলেন, এবছর এ মণ্ডপে হিন্দু পুরাণের চার যুগের বিভিন্ন পৌরাণিক কাহিনী অবলম্বনে ৫০১টি প্রতিমা তৈরির কাজ চলছে। এই দুর্গা মণ্ডপের প্রধান আকর্ষণ ৬৫ ফুট ঘুমন্ত কুম্ভকর্ণের প্রতিমা।

এছাড়া বেশিরভাগ মূর্তির কাঠামো তৈরি হয়ে গেছে। এখন রং করার পালা। আমরা মোট ১৫ জন ভাস্কর-শিল্পী প্রতিমা তৈরি ও সাজ-সজ্জার কাজে নিয়োজিত আছি।

আরো পড়ুন: সহপাঠীর বাবার চিকিৎসায় মাটির ব্যাংকের জমানো টাকা দিল শিক্ষার্থীরা

জেলা পূজা উদযাপন কমিটি বাগেরহাটের সভাপতি নিলয় কুমার ভদ্র বলেন,অনেক দেব-দেবীর প্রতিমা তৈরি করে পূজার আয়োজন করা হয় বলে হাকিমপুর শিকদার বাড়ির দুর্গা মণ্ডপকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দুর্গা মণ্ডপ বলা হয়। বাংলাদেশ ও ভারতের অনেক পুণ্যার্থী এ মন্দিরে আসেন। এ বছর পূর্বের ন্যায় আড়ম্বর ও বিশেষ আকর্ষণসহ উৎসব উদযাপনের আয়োজন করা হয়েছে। 

তিনি আরও বলেন, ২০২২ সালে বাগেরহাট জেলায় ৬৬৮টি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হয়েছিল। এ বছর তার চেয়ে কিছু বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এসি/ আই. কে. জে/ 


প্রতিমা বাগেরহাটের শিকদার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

Footer Up 970x250