শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

এডিসি হারুন সাময়িক বরখাস্ত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৩

#

অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদ। ফাইল ছবি

ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে থানায় মারধর করার ঘটনায় অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদকে অবশেষে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এডিসি হারুনকে রমনা বিভাগ থেকে সরিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দাঙ্গা দমন বা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে সংযুক্ত করা হয়েছে। একই দিন সন্ধ্যায় তাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) বদলি করা হয়েছে বলেও জানানো হয়।

গত শনিবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বারডেম হাসপাতালে প্রশাসনের এক কর্মকর্তার সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান এডিসি হারুন। সেই বাগ্‌বিতণ্ডা থামাতে ওই প্রশাসন কর্মকর্তার ডাকে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা নাঈম হাজির হলে তাকে শাহবাগ থানায় নিয়ে অধীনস্থ ১০-১৫ জন পুলিশ সদস্য নিয়ে পেটান এডিসি হারুন।

এসকে/ আই.কে.জে/


বরখাস্ত ছাত্রলীগ এডিসি হারুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250