বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

ঈদযাত্রার শেষদিনে চলবে ৫৫ জোড়া ট্রেন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৯ পূর্বাহ্ন, ২১শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদযাত্রা শেষ হচ্ছে আজ শুক্রবার (২১ এপ্রিল)। শেষদিনে আন্তঃনগর ও লোকাল মিলে মোট ৫৫ জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে চলাচল করবে।

এছাড়া কয়েক জোড়া স্পেশাল ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। ঈদের দিনেও চলবে বিশেষ ট্রেন। শুক্রবার কমলাপুর রেলওয়ে স্টেশন সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে, আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে ধূমকেতু এক্সপ্রেসের মাধ্যমে এবার ট্রেনযোগে ঈদযাত্রা শুরু হয় সোমবার (১৭ এপ্রিল) সকাল থেকে। 

গত ১৫ এপ্রিল থেকে একইভাবে ঈদের ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে। ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরুর প্রথম দিন অর্থাৎ ১৫ এপ্রিল বিক্রি হয়েছে ২৫ এপ্রিলের টিকিট। গত ১৬ এপ্রিল বিক্রি হয় ২৬ এপ্রিলের, ১৭ এপ্রিল ২৭ এপ্রিলের, ১৮ এপ্রিল ২৮ এপ্রিলের, ১৯ এপ্রিল ২৯ এপ্রিলের এবং ২০ এপ্রিল বিক্রি করা হয় ৩০ এপ্রিলের টিকিট। প্রতিদিন আন্তঃনগর ট্রেনে টিকিট ও স্ট্যান্ডিং টিকিট মিলে প্রায় ৬০ হাজারের অধিক যাত্রী ঢাকা ছাড়ছেন।

এম/

আরো পড়ুন:

ঈদের নতুন চাঁদের অপেক্ষা
 

ঈদযাত্রা ট্রেন ঈদের দিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250