মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

ঈদ উপলক্ষে নতুন নোট মিলবে আজ থেকে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:০৯ পূর্বাহ্ন, ৯ই এপ্রিল ২০২৩

#

প্রতীকী ছবি

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ রোববার (৯ এপ্রিল) থেকে নির্দিষ্ট কিছু ব্যাংকে নতুন নোট বিনিময় করা হবে। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত সাধারণ মানুষ এই নোট সংগ্রহ করতে পারবেন। তফসিলি ব্যাংকের ৪০ শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসে এসব নোট পাওয়া যাবে।

গত বুধবার (২৯ মার্চ) বাংলাদেশ ব্যাংকের কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া ঢাকা অঞ্চলের বিভিন্ন তফসিলি ব্যাংকের ৪০ শাখা ও বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের মাধ্যমে ৫, ১০, ২০ ও ৫০ টাকা মূল্যমানের নতুন নোট বিশেষ ব্যবস্থায় বিনিময় করা হবে। একই ব্যক্তি একাধিকবার নতুন নোট নিতে পারবেন না। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে কাউন্টার থেকে মূল্যমান নির্বিশেষে যেকোনো পরিমাণ ধাতব মুদ্রা (কয়েন) নিতে পারবেন।

ব্যাংক এশিয়া লিমিটেডের ধানমন্ডি শাখায়, সাউথইস্ট ব্যাংকের মোহাম্মদপুর শাখা, ব্র্যাক ব্যাংকের শ্যামলী শাখা, সোনালী ব্যাংক জাতীয় সংসদ ভবন শাখা, ডাচ-বাংলা ও এক্সিম ব্যাংকের মিরপুর শাখা, দি সিটি ব্যাংকের বেগম রোকেয়া সরণি শাখা, জনতা ব্যাংকের রজনীগন্ধা শাখা, দক্ষিণখান ডাচ-বাংলা ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকালচার শাখায় নতুন নোট পাওয়া যাবে।

নতুন নোট বিনিময় করা হবে এনসিসি ব্যাংক যাত্রাবাড়ী শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের বাবু বাজার শাখা, পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, জনতা ব্যাংকের আব্দুল গণি রোড কর্পোরেট শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেস ক্লাব কর্পোরেট শাখা, রূপালী ব্যাংকের স্থানীয় কার্যালয়, এক্সিম ব্যাংকের মতিঝিল শাখা, সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের নন্দীপাড়া শাখা, এনসিসি ব্যাংকের মালিবাগ শাখা, অগ্রণী ব্যাংকের রামপুরা টিভি শাখা, এবি ব্যাংকের প্রগতি সরণী শাখা, প্রিমিয়ার ব্যাংকের বসুন্ধরা শাখা, প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখা, ব্যাংক এশিয়ার বনানী-১১ শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ন্যাশনাল ব্যাংকের মহাখালী শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, প্রাইম ব্যাংকের এ্যালিফেন্ট রোড শাখা এবং ডাচ-বাংলা ব্যাংকের নিউমার্কেট শাখায়।

এছাড়াও ঈদুল ফিতর উপলক্ষে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের গাউসুল আযম এভিনিউ শাখা, রূপালী ব্যাংকের উত্তরা মডেল টাউন কর্পোরেট শাখা, সোনালী ব্যাংকের কোর্ট বিল্ডিং শাখা, মার্কেন্টাইল ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, এক্সিম ব্যাংকের শিমরাইল শাখা, ইসলামী ব্যাংক বাংলাদেশের কাচপুর শাখা, প্রিমিয়ার ব্যাংকের নারায়ণগঞ্জ শাখা, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের সাভার শাখা এবং ট্রাস্ট ব্যাংকের কেরানীগঞ্জ শাখা থেকে সাধারণ মানুষ নতুন নোট সংগ্রহ করতে পারবে।

এম/
 

ঈদ নোট বাংলাদেশ ব্যাংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250