বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

ইসরায়েল-ফিলিস্তিনি সংকট

ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ১০ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

ইসরায়েল সংঘাতকে কেন্দ্র করে আগের মতোই মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্র ও ইরান। ইসরায়েলকে নানা ধরনের সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করেছে ইরান।

তবে ইসরায়েল সংকটে ইরানকে না জড়াতে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন এক শীর্ষ জেনারেল। এই সংঘাত বিস্তৃত হোক তাও চাননা এই মার্কিন কর্মকর্তা। লেবানন থেকে রকেট হামলার পর তিনি এই মন্তব্য করেন।

এর আগে হোয়াইট হাউজের পক্ষ থেকে দাবি করা হয়, এই সংঘাতে ইরান জড়িত। তবে এই ব্যাপারে মার্কিন গোয়েন্দাদের কাছে স্পষ্ট কোনো তথ্য নেই।

ইরান সম্পর্কে প্রশ্ন করা হলে মার্কিন জেনারেল চার্লস কিউ ব্রাউন এই সংঘাতে জড়িত না হওয়ার কথা বলেন।

অন্যদিকে ইসরায়েলের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিও। তিনি বলেছেন, অবরুদ্ধ গাজায় চালানো হামলার জন্য বড় আঘাত সইতে হবে ইসরায়েলকে।

তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেন, ইহুদিবাদীদের জানা উচিত গাজার জনগণকে হত্যার জন্য বড় আঘাত পেতে হবে।

ইরানের সর্বোচ্চ নেতা জোর দিয়ে বলেন, গাজায় চালানো ধ্বংসযজ্ঞ ইহুদিবাদীদের জন্য বিপর্যয় নিয়ে আসবে।

ইসরায়েলে হামলা চালানোর পর থেকে গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। ধ্বংস করে দেওয়া হচ্ছে একের পর এক ভবন। বাদ যাচ্ছে না আবাসিক ভবনও।

একে/


ইরান মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল-ফিলিস্তিনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250