বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

কমলো জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১২ অপরাহ্ন, ২৬শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম আরো কমেছে। বুধবার (২৫ অক্টোবর) টানা চতুর্থ দিনের মতো জ্বালানি তেলের দাম কমলো। ইউরোপে চাহিদা কমায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে ইসরায়েল ও হামাসের সংঘাতের ফলে মধ্যপ্রাচ্য জুড়ে তেলের সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগ বাড়ছে।

এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম কমার অন্যতম কারণ হলো ইউরোপের ধীর গতির অর্থনীতি। অঞ্চলটিতে চাহিদা কমেছে ব্যাপকভাবে। ইউরোজনে আগের বছরের তুলনায় এ বছর তেলের ব্যবহার কমেছে। বুধবার ব্রেন্টক্রডের দাম ২৮ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৮৭ দশমিক ৭৯ ডলারে দাঁড়ায়। একই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ৩১ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ কমে ৮৩ দশমিক ৪৩ ডলারে দাঁড়িয়েছে।

এক জরিপে দেখা গেছে, খারাপ পথে এগোচ্ছে ইউরোজোনের চতুর্থ প্রান্তিকের অর্থনীতি। এতে মন্দার কবলে পড়তে পারে সেখানকার অর্থনীতি। মঙ্গলবারের জরিপের ফলাফল ইউরোপীয়ান সেন্ট্রাল ব্যাংকের (ইসিবি) জন্য হতাশাজনক। 

বর্তমান বাজার মূল্যে বোঝা যাচ্ছে ইসিবি প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্ডের দীর্ঘ মেয়াদে উচ্চ সুদের হারের ব্যাখ্যা স্থায়ী না-ও হতে পারে। এইচসিওবি-এর ফ্ল্যাশ ইউরোজোন কম্পোজিট পারচেজিং ম্যানেজারস ইনডেক্স (পিএমআই) অক্টোবরে কমে দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৫ শতাংশ, যা ২০২০ সালের নভেম্বরের পর সর্বনিম্ন। করোনার সময় বাদ দিলে এই হার ২০১৩ সালের পর সর্বনিম্ন। সেপ্টেম্বরে এই হার ছিল ৪৭ দশমিক ৫ শতাংশ।

অক্সফোর্ড ইকোনমিক্সের ররি ফেনেসি বলেন, পারচেজিং ম্যানেজারস ইনডেক্সের ফলাফল ইউরোজোনের জন্য নেতিবাচক। যদিও সেপ্টেম্বরে চাহিদা পুনরুদ্ধারের আশা জেগেছিল।

ওআ/

জ্বালানি তেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250