বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

আরিয়ান খানের মাদক কাণ্ড: এবার শাহরুখের বিরুদ্ধে মামলা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৬ অপরাহ্ন, ১৪ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

পুত্র আরিয়ান খানকে বাঁচাতে ঘুষ দেওয়ার অভিযোগে বলিউড বাদশা শাহরুখ খানের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মুম্বাই হাইকোর্টে জনস্বার্থে এই মামলা হয়েছে। আগামী ২০ জুন এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে।

মামলা আবেদনে বলা হয়েছে, মহারাষ্ট্রের নারকোট্রিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সেন্ট্রাল ব্যুারো অব ইনভেস্টিগেশন (সিবিআই)। আরিয়ান খানকে বাঁচাতে ৫০ লাখ রুপি ঘুষ নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এই মামলা দায়ের হয়। ঠিক কী ঘটেছিল সেই সত্য উদঘাটনের জন্য নারকো বিশ্লেষণ এবং লাই ডিটেক্টর টেস্ট করতে চেয়েছিল সিবিআই।

দুর্নীতি প্রতিরোধ আইনের ১২ নাম্বার ধারায় বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি সরকারি কর্মচারীর কাছ থেকে কোনো অনুগ্রহ পাওয়ার জন্য কোনো কর্মকর্তাকে ঘুষ দেয়, তাহলে সেই ব্যক্তিও দায়বদ্ধ, বিচারে অন্তর্ভুক্ত। এক্ষেত্রে শাহরুখ খান ও আরিয়ান খানের বিরুদ্ধে সেই অভিযোগই দায়ের হয়েছে। এই মামলায় শাহরুখ খান ও আরিয়ান খানের বিরুদ্ধে বিচার চাওয়া হয়েছে।

তা ছাড়াও সিবিআই-এর কাছে শাহরুখ ও আরিয়ানকে অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। পাশাপাশি মুম্বাই পুলিশের যে কর্মকর্তারা এনসিবি-এর প্রাক্তন কর্মকর্তা সমীর ওয়াংখেড়েকে ক্লিনচিট দিয়েছিলেন তাদেরকেও অন্তর্ভুক্ত করার আবেদন করা হয়েছে।

আরো পড়ুন: মার্ভেলে ‘ব্ল্যাকপিঙ্ক’-এর জেনি!

২০২১ সালের ২ অক্টোবর রাতে মুম্বাই থেকে ভারতের পর্যটন নগরী গোয়াগামী বিলাসবহুল প্রমোদতরী থেকে আরিয়ানসহ আটজনকে আটক করে ভারতের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। কয়েক ঘণ্টা জেরার পর তাদের গ্রেপ্তার করা হয়। ৭ অক্টোবর থেকে মুম্বাইয়ের আর্থার রোডের কারাগারে বন্দি ছিলেন শাহরুখপুত্র। ২২ দিন পর একই বছরের ৩০ অক্টোবর কারামুক্ত হন আরিয়ান। পরবর্তীতে এই মামলা থেকে ক্লিনচিট দেওয়া হয় তাকে।

এম এইচ ডি/আইকেজে 

মুম্বাই হাইকোর্ট আরিয়ান খান মাদক শাহরুখ খান মামলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250