মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

আমরা সংবিধান ছাড়া কারো সিদ্ধান্ত মেনে নেব না: কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৫ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা আমাদের সংবিধান ছাড়া কারো সিদ্ধান্ত মেনে নেব না। শেখ হাসিনা ছাড়া নির্বাচন হবে না। শেখ হাসিনা থাকবেন নির্বাচনকালীন সরকারের প্রধান। নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, আর তখন নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তখনও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

রোববার (৮ অক্টোবর) রাতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড সভা শেষে তিনি এক ব্রিফিংয়ে এ কথা বলেন। 

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, শেখ হাসিনাকে সরানোর জন্য নয়, এটা তো তাদের (বিএনপি) স্বভাবসুলভের মিথ্যাচারের বহিঃপ্রকাশ। তাদের টার্গেট হচ্ছে ইলেকশন উইথআউট শেখ হাসিনা। তাদের টার্গেট হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ করা। তাদের একদফার মূল কথা হচ্ছে শেখ হাসিনার পদত্যাগ। শেখ হাসিনার পদত্যাগ নয়, এটা তাদের মিথ্যাচারের অংশ হিসেবেই বলে মনে করি।

আরো পড়ুন: ‘পর্যবেক্ষক দলের সঙ্গে নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হয়নি’

ওবায়দুল কাদের পরিষ্কার করে বলেন, ষড়যন্ত্র দেশ থেকে হোক বিদেশ থেকে হোক, আমাদের এই নিয়ে কোনো মাথাব্যথা নেই। আমরা বুঝি আমাদের সংবিধান। নির্বাচন কীভাবে হবে আমাদের সংবিধানে রয়েছে। আমরা যাই করি সংবিধানসম্মতভাবে করব। দেশ থেকে বিদেশ থেকে কে কোন চাপ দিলো, এসব নিয়ে আমাদের মাথাব্যথা নেই।

এসকে/ 

নির্বাচন ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250