মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বিকেলে বসছেন শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ১৯শে জুলাই ২০২৩

#

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি - ছবি: সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বুধবার (১৯ জুলাই) বিকেলে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ বৈঠক হবে। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন শিক্ষামন্ত্রী।

ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এ বৈঠক হবে। এতে বাংলাদেশ টিসার্চ অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি অধ্যক্ষ বজলুর রহমান মিয়ার নেতৃত্বে শিক্ষকদের একটি প্রতিনিধি দল অংশ নেবেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করবেন শিক্ষামন্ত্রী।

বুধবার (১৯ জুলাই) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা নবম দিনের মতো অবস্থান কর্মসূচি করছেন এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কর্মসূচি শুরু করেছেন তারা।

গত ১১ জুলাই থেকে মাধ্যমিক শিক্ষকরা প্রেস ক্লাবের সামনের সড়ক আটকে কর্মসূচি করে আসছেন। এবার তাদের আন্দোলনে যোগ দিয়েছেন বেসরকারি মাদরাসার শিক্ষকরাও। এতে আগের চেয়েও কর্মসূচিতে শিক্ষকদের উপস্থিতি বেশি দেখা গেছে। পল্টন থেকে হাইকোর্ট অভিমুখী সড়ক বন্ধ করে কর্মসূচি করছেন তারা। ফলে ওই সড়কে সব ধরনের যানচলাচল বন্ধ রয়েছে।

আরো পড়ুন: পূর্বাভাসের চেয়ে বাংলাদেশের প্রবৃদ্ধি বেশি হয়েছে: এডিবি

অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের অনুপস্থিতি তদারকিসহ মাউশির পাঁচ দফা নির্দেশনার চিঠি প্রত্যাহারের দাবি উঠে আসছে কর্মসূচি থেকে। শিক্ষক নেতারা এ চিঠি প্রত্যাহারে হুঁশিয়ারি দিচ্ছেন। অন্যথায় সব শিক্ষককে ঢাকায় এনে আন্দোলন আরও বেগবান করার কথা বলছেন।

এম/


শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250