বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

উত্তরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গতকাল শুক্রবার (১৬ই জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কে অবস্থিত একটি আবাসিক ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে জামায়াত আমীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন ঘুরে দেখেন এবং হতাহত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন।

তিনি নিহতদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারগুলোর ধৈর্যধারণের তৌফিক এবং নিহতদের রূহের মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা লাভের জন্য বিশেষ দোয়া করেন।

এ সময় ডা. শফিকুর রহমান সংগঠনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

ঘটনাস্থল পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ আশরাফুল ইসলাম এবং এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-১৮ আসনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম আদিব।

উল্লেখ্য, গতকাল শুক্রবার সকাল ৭টা ৫০ মিনিটে সংঘটিত এ অগ্নিকাণ্ডে দুই পরিবারের ৬ জন নিহত হন এবং আরও কয়েকজন আহত হন।

জে.এস/

বাংলাদেশ জামায়াতে ইসলামী ডা. শফিকুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250