বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

আবুধাবিতে বিশ্বের সবচেয়ে দৃষ্টিনন্দন বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৭ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর হিসেবে জাতিসংঘের স্বীকৃতি পেয়েছে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। জাতিসংঘের বৈশ্বিক শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি-বিষয়ক অঙ্গসংস্থা ইউনেস্কো দিয়েছে এই স্বীকৃতি। মূলত স্থাপত্যশৈলীর জন্যই জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে বিশ্বের সবচেয়ে সুন্দর বিমানবন্দর হিসেবে ঘোষণা করেছে ইউনেস্কো।

দেখতে অনেকটা ইংরেজি অক্ষর এক্স আকৃতির এই বিমানবন্দরটির আয়তন ৭ লাখ ৪২ হাজার মিটার। সংযুক্ত আরব আমিরাতের চিরায়ত স্থাপত্য ঐতিহ্য অনুসরণ করে তৈরি করা এ বিমানবন্দরটি একই সঙ্গে ১১ হাজার যাত্রী এবং ৭৯টি উড়োজাহাজ ধারণ করতে সক্ষম।

আরও পড়ুন: যে কারণে জাপান চার দিনের কর্মসপ্তাহ চালু করতে যাচ্ছে

ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর সদরদপ্তরে এক উৎসবমুখর পরিবেশে এ স্বীকৃতির পাশাপাশি বিমানবন্দর স্থাপনা ও নকশা কমিটিকে 'ওয়ার্ল্ড আর্কিটেকচার অ্যান্ড ডিজাইন' পুরস্কারও প্রদান করা হয়েছে। গত ২রা ডিসেম্বর এই স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। এই দিনটি একই সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস এবং জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন দিবস।

২০২৩ সালের ২রা ডিসেম্বর এ বিমানবন্দরটি উদ্বোধন করা হয়। এর আগে এইউএইচ নামের যে বিমানবন্দরটি ছিল আবুধাবিতে, সেটির যাত্রী এবং উড়োজাহাজ ধারণক্ষমতা জায়েদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের তুলনায় অর্ধেক।

এসি/ আই.কে.জে/

বিমানবন্দর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250