বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী?

বাগেরহাটে চার আসনেই ভোট, ইসির গেজেট বাতিলের রায় বহাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৭ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে বাগেরহাটের আসন সংখ্যা কমিয়ে তিনে নামিয়ে আনা নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে ‘অবৈধ’ ঘোষণা করে হাইকোর্ট যে রায় দিয়েছিলেন, তা বহাল রেখেছেল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে ওই জেলায় পূর্বের মতো চারটি আসনেই ভোটগ্রহণ হবে।

আজ বুধবার (১০ই ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এই রায় দেন। এর মাধ্যমে হাইকোর্টের রায় বহাল থাকায় নির্বাচন কমিশনের গেজেট বাতিল হয়ে যায়।

এর আগে ৪ঠা সেপ্টেম্বর ইসি বাগেরহাটের আসন সংখ্যা চার থেকে কমিয়ে তিনে নামিয়ে আনতে গেজেট প্রকাশ করে। নতুন সীমানা অনুযায়ী বাগেরহাট-১, ২ ও ৩ আসন পুনর্গঠন করা হয়।

তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে বাগেরহাটের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন প্রতিবাদ জানিয়ে হরতাল, অবরোধসহ নানা কর্মসূচি পালন করে এবং হাইকোর্টে দুটি রিট দায়ের করে।

রিটের প্রাথমিক শুনানিতে হাইকোর্ট নির্বাচন কমিশনের গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। পরে ১০ই নভেম্বর বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের বেঞ্চ রায় দিয়ে গেজেটকে অবৈধ ঘোষণা করেন এবং আগের চারটি আসন বহাল রাখার নির্দেশ দেন।

এই রায়ের বিরুদ্ধে ইসি ও গাজীপুর-৬ আসনের মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা সরকার জাবেদ আহমেদ পৃথকভাবে আপিল করেন। জামায়াতের সম্ভাব্য প্রার্থী হাফিজুর রহমানও আপিল বিভাগে আবেদন করেন। সব আবেদন একত্রে শুনানি শেষে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখেন।

ইসির আইনজীবী কামাল হোসেন মিয়াজী বলেন, ‘হাইকোর্টের আদেশ অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে আগের চারটি আসনের গেজেট প্রকাশ করতে হবে। এখন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।‘

আদালতে ইসির পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। অন্যদিকে রিটকারীদের পক্ষে ছিলেন আইনজীবী শেখ মোহাম্মদ জাকির হোসেন।

উল্লেখ্য, জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাসের সময় বাগেরহাট থেকে একটি আসন কমিয়ে তিনটি করা হয় এবং গাজীপুরে একটি আসন বাড়িয়ে ছয়টি করা হয়। তবে বাগেরহাটের জনসংখ্যা তুলনামূলক কম হলেও একমাত্র এই জেলাতেই আসনসংখ্যা কমানো হয়, যা নিয়ে বিতর্ক তৈরি হয়।

বাগেরহাট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা

🕒 প্রকাশ: ০৫:০৬ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা

🕒 প্রকাশ: ০৪:৫৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি

🕒 প্রকাশ: ০৩:৪৯ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:৩৩ অপরাহ্ন, ১৮ই মার্চ ২০২৬

Footer Up 970x250