বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে

সৌদির পাঠ্যবই থেকে উধাও প্যালেস্টাইন!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০৬ পূর্বাহ্ন, ২রা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

স্কুলের নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ের মানচিত্র অংশ থেকে প্যালেস্টাইনকে উধাও করে দিয়েছে সৌদি আরব। মানচিত্রের প্যালেস্টাইন অংশটি নামহীন রাখা হয়েছে। 

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, পাঠ্যবই থেকে ইসরায়েল বিদ্বেষী ভাষাও পরিমার্জন করেছে সৌদি। 

ইসরায়েলভিত্তিক থিঙ্কট্যাংক আইএমপিএসিটি-সে-এর এক প্রতিবেদনে সৌদি আরবের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ‘সামাজিক ও জাতীয় অধ্যয়ন’ পাঠ্যবইয়ের মাত্রচিত্রের কিছু ছবি ছাপানো হয়েছে। এতে দেখা যায় মানচিত্রে সৌদি আরব ও তার পার্শ্ববর্তী দেশের পরিচয় আছে। তবে প্যালেস্টাইন ভূখণ্ড রাখা হয়েছে নামহীন। অথচ ২০২২ সালের পাঠ্যবইয়েও প্যালেস্টাইনের নাম ছিল।

আরো পড়ুন: হ্যাটট্রিক করতে চলেছেন নরেন্দ্র মোদি

থিঙ্কট্যাংকটি আরো জানায়, যেসব শব্দ ইসরায়েল বিদ্বেষ তৈরি করে তাও পাঠ্যবই থেকে মুছে দেওয়া হয়েছে। বিশেষ করে, ‘শত্রু’ ও ‘জায়নিস্ট শত্রুর’ মতো পরিভাষাগুলো পাঠ্যবই থেকে মুছে দেওয়া হয়েছে। এছাড়া প্যালেস্টাইনদের নিজেদের ভূখণ্ড থেকে তাড়িয়ে দেওয়ার ইসরায়েলি কার্যক্রমের কথাও আর উল্লেখ নেই সৌদির পাঠ্য বইয়ে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তেল-আবিবের সাথে ভালো সম্পর্ক গড়তে চায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেশ। সেই স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবেই হয়তো সৌদির পাঠ্যবইয়ে এসব সংশোধন করা হয়েছে।

এসি/  আই.কে.জে

সৌদি প্যালেস্টাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250