বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

১৮ তলা থেকে পড়ে বেঁচে গেল তিন বছরের শিশু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৫

#

ছবি: এএফপি

চীনের হাংঝু শহরে একটি ভবনের ১৮ তলা থেকে পড়ে তিন বছরের এক শিশু অলৌকিকভাবে বেঁচে গেছে। ঘটনাটি ঘটে গত ১৫ই জুলাই বিকেল ৩টার দিকে। শিশুটি তখন তার দাদা-দাদির তত্ত্বাবধানে ছিল।

জিমু নিউজের বরাত দিয়ে ব্রিটেন-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, শিশুটি ঘুমিয়ে আছে ভেবে তার দাদা-দাদি বাইরে বাজার করতে গিয়েছিলেন। এর মধ্যে ঘুম ভেঙে গেলে যেন বাইরে চলে না যায়—এ জন্য দরজায় বাইরে থেকে তালা মেরে যান তারা।

দাদা-দাদি বাইরে থাকা অবস্থায় শিশুটি জেগে উঠে এবং বাথরুমে গিয়ে কমোডে উঠে একটি জানালার কাছে পৌঁছে যায়। জানালাটি খোলা ছিল এবং এতে কোনো সুরক্ষা গ্রিল ছিল না। পরে সেখান দিয়েই শিশুটি নিচে পড়ে যায়।

এক প্রতিবেশী শিশুটিকে মাটিতে পড়ে থাকতে দেখেন এবং সেই দৃশ্যটি ভিডিও করে তাদের আবাসনের ম্যানেজমেন্ট গ্রুপে পাঠান। এই ভিডিও দেখেই শিশুটির বাবা ঝু তার ছেলের পড়ে যাওয়ার বিষয়টি প্রথম জানতে পারেন।

এ বিষয়ে সাউথ চায়না মর্নিং পোস্টকে ঝু বলেন, ‘সিসিটিভি ফুটেজ দেখার আগ পর্যন্ত আমি বিশ্বাসই করতে পারিনি যে, আমার ছেলে ১৮ তলা থেকে পড়ে গেছে!’

ফুটেজে দেখা যায়, শিশুটি ১৭ তলার একটি খোলা জানালার গা ঘেঁষে পড়ে যাচ্ছে এবং পড়ন্ত শরীরটি একটি গাছের ডালে গিয়ে লাগে। এতে তার গতি পরিবর্তিত হয়। সেখান থেকে সে সরাসরি কংক্রিটে না পড়ে মাটিতে গিয়ে পড়ে। আর মাটিতে একটি ঝোপের মধ্যে পড়ায় প্রাণে বেঁচে যায় সে।

ঘটনার পর আবাসনের কর্মীরা দ্রুত পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দেন এবং শিশুটিকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়। চীনের ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের চিলড্রেন’স হাসপাতালের চিকিৎসকেরা জানান, শিশুটির এমনভাবে বেঁচে যাওয়া একটি অলৌকিক ঘটনা।

এই দুর্ঘটনায় শিশুটির বাম হাত ভেঙেছে, মেরুদণ্ডে টান লেগেছে এবং কিছু অভ্যন্তরীণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তার মাথায় কোনো আঘাত লাগেনি এবং পুরো সময়টিতে সে সজ্ঞান ছিল। এমনকি হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই সে চিকিৎসকদের অনুরোধ করে—‘বাবাকে বলো যেন একটা বাম্বলবি খেলনা এনে দেয়।’

চীনা সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, শিশুটি ধীরে ধীরে সেরে উঠছে। চীনা সংস্কৃতি অনুযায়ী, কৃতজ্ঞতা প্রকাশের ঐতিহ্য মেনে শিশুটির পরিবার সেই গাছটির গায়ে একটি বড় লাল ফুল বেঁধে দিয়েছে।

জে.এস/

চীন শিশু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250