বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

বিয়ে করবেন পারশা, তার আগে প্রেমে পড়তে চান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৯ পূর্বাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন জানান, জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে তিনি কখনোই আপস করতে চান না। নিজের পছন্দের মানুষকেই বিয়ে করবেন। তবে এখনো সেই জুতসই মানুষটিকে পাননি। চ্যানেল আইকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তার ভাষায়, ‘আমার হয়তো রিকোয়ারমেন্ট অনেক। তাই হয়তো মনের মতো কাউকে পাচ্ছি না। মানুষকে তো কাস্টমাইজ করা যায় না। আমি যেমন চাই, হুবহু তেমন একজনকে পাবো-এটা প্রত্যাশা করাও ভুল। বরং হতে পারে, আমি যেমনটা চাই, তার ঠিক উল্টো ধরনের কারও প্রেমে পড়ে গেলাম।’

জীবন নিয়ে তার দর্শন একেবারেই ভিন্ন। তিনি বলেন, ‘আমি ধরাবাঁধা কোনো নিয়মে বিশ্বাস করি না। মানুষ সবকিছু নিজের মতো পায় না। তবে এমনও হতে পারে, কোনো একদিন এমন একজনের সঙ্গে আমার ভালো ম্যাচিং হয়ে গেল, যে আমাকে সুন্দরভাবে গ্রহণ করবে, আর আমার জীবনও তার সঙ্গে মানিয়ে যাবে। সেক্ষেত্রে আমি নতুন করে ভাবব।’

গান ও অভিনয়—দুই পথেই একসঙ্গে এগোতে চান পারশা। তবে নিজেকে সবসময় গানের মানুষ হিসেবেই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।

তিনি বলেন, ‘আমি এখনো অভিনয়ে তেমন পারদর্শী নই। গান আমার অন্তরের অংশ। গান ছাড়া আমি অচল। গান গাইতে বা শুনতে ভীষণ ভালো লাগে। অভিনয় করার পর দর্শকের ফিডব্যাক পেলে অনুপ্রাণিত হই। তখন মনে হয় আরও অভিনয় করতে চাই।’

চ্যানেল আইকে দেওয়া সাক্ষাৎকারে পারশা আরও জানান, ক্যারিয়ার শুরুর পর থেকে বেশ কয়েকবার সিনেমার নায়িকা হওয়ার প্রস্তাব পেয়েছেন। তবে এখনই বড় পর্দায় কাজ করতে চান না। ‘আমাকে অভিনয়ে আরও দক্ষ হতে হবে। সিনেমা করার জন্য আলাদা করে শিখতে হবে। নাটক থেকেই আমি শিখতে চাই। শিখেই একসময় সিনেমা করব। এ জন্য আমাকে সময় নিতে হবে। কোনো কিছু নিয়েই আমার তাড়াহুড়া নেই।’

জে.এস/

পারশা মাহজাবীন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250