বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান *** ভিসা বাতিল করে আজহারীকে দেশ ছাড়তে বলল অস্ট্রেলিয়া *** ইরান নিয়ে জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন ট্রাম্প

তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্রের বিয়ের খবর ফাঁস হলো এক সপ্তাহ পর

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৭ পূর্বাহ্ন, ৬ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র এবং সাবেক বিজেডি সাংসদ ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী পিনাকী মিশ্র জার্মানিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (৫ই জুন) এনডিটিভিসহ ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানা গেছে।

এ বিষয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে—মহুয়া মৈত্র বা পিনাকী মিশ্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা না হলেও গুঞ্জন চলছে গত ৩০শে মে জার্মানিতে এ বিয়ে সম্পন্ন হয়েছে।

খবরে বলা হয়, বিয়ের খবরটি ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে। তৃণমূলের যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ ‘এক্স’ মাধ্যমে নতুন দম্পতির একটি ছবি পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন।

তবে তৃণমূল ও বিজেডি দলের কিছু সাংসদের সঙ্গে এ বিষয়ে এনডিটিভির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তারা জানিয়েছেন, বিয়ের বিষয়ে তারা কিছুই জানেন না।

একসময় ব্রিটেনে বিনিয়োগ ব্যাংকার হিসেবে ক্যারিয়ার গড়েছিলেন মহুয়া মৈত্র। যদিও পরে ঘটনাচক্রে তিনি পশ্চিমবঙ্গের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। বর্তমানে তিনি এ রাজ্যের কৃষ্ণনগর থেকে দ্বিতীয়বারের মতো লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি রাজ্যের বিধানসভারও সদস্য ছিলেন।

মহুয়ার প্রথম বিয়ে হয়েছিল ডেনিশ অর্থনীতিবিদ লার্স ব্রোরসনের সঙ্গে। তার নতুন স্বামী পিনাকী মিশ্র ওডিশার পুরী থেকে চারবার লোকসভার সদস্য নির্বাচিত হয়েছেন। কংগ্রেস ও পরে বিজেডি’র হয়ে তিনি সংসদে প্রতিনিধিত্ব করেছেন। পেশায় তিনি একজন বর্ষীয়ান আইনজীবী। তার প্রথম পক্ষের স্ত্রী সংগীতা মিশ্র, তার এক পুত্র ও এক কন্যা রয়েছে।

এইচ.এস/

তৃণমূল কংগ্রেস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

🕒 প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন

🕒 প্রকাশ: ০৭:৪৪ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

Footer Up 970x250