বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

নিজের বাড়ির লোকেশন যেভাবে গুগল ম্যাপে যুক্ত করবেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩০ অপরাহ্ন, ১০ই ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পুরো বিশ্বকে হাতের মুঠোয় এনে দিয়েছে। বিশ্বের কোনো শহর কিংবা রাস্তা এখন আর অচেনা নয়। বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে গুগল ম্যাপস কেবল একটি নেভিগেশন টুল নয়, এটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। প্রায় ২ বিলিয়ন মানুষ প্রতিদিন তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য, কাছাকাছি স্থান খুঁজে বের করার জন্য এবং ভ্রমণ পরিকল্পনা করতে এই অ্যাপটি ব্যবহার করেন।

আপনি চাইলে আপনার বাড়ির লোকেশন গুগল ম্যাপে যুক্ত করতে পারবেন। শুধু বাড়ি নয়, আপনার দোকান কিংবা প্রতিষ্ঠানের লোকেশন গুগল ম্যাপে যুক্ত করতে পারবেন। এতে কাউকে রাস্তা এঁকে আপনার বাড়ি চেনাতে হবে না। গুগলেই তিনি লোকেশন দেখে নিতে পারবেন। দেখে নিন কীভাবে করবেন-

আরো পড়ুন : গুগল আনছে নতুন চমক, জানা গেলো পিক্সেল ৯এ আসার তারিখ

>> গুগল ম্যাপ অ্যাপটি আপনার মোবাইল ফোনে সাইন ইন করুন।

>> কন্ট্রিবিউশন অপশন থেকে মিসিং প্লেস অপশনটিতে ক্লিক করুন।

>> এরপর উপরের নামের ঘরে বাড়ির যে স্থানটি যুক্ত করতে চান, সেই নামটি দিন।

>> এরপর চাইলে বাড়ির ছবি যুক্ত করতে পারেন।

>> প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে সাবমিট করুন।

>> লোকেশনটি ম্যাপে যুক্ত করার জন্য উপরের সেন্ড আইকনে ক্লিক করতে হবে। এরপর একটি মেইলে জানিয়ে দেওয়া হবে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আপনার অ্যাড্রেসটি রিভিউ করে গুগল ম্যাপে যুক্ত করা হবে। যদিও ২৪ ঘণ্টার আগেই অ্যাড্রেসটি গুগল ম্যাপে যুক্ত হয়ে যাবে।

সূত্র: বিজনেস ইনসাইডার

এস/কেবি 

গুগল ম্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250