বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

গুগল ম্যাপ দেখে নির্মাণাধীন সেতু দিয়ে গাড়ি নদীতে, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৮ পূর্বাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

গুগল ম্যাপে অন্ধ ভরসা, উঠেছিলেন ফাঁকা নির্মাণাধীন সেতুতে। এরপর সোজা সেতু থেকে ছিটকে পড়ল গাড়ি। এতে নিহত হন তিনজন। 

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গাড়ির যাত্রীরা গুরুগ্রামের বাসিন্দা। গত শনিবার তারা বেরেলিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। রাস্তা অচেনা হওয়ায়, গুগল ম্যাপই ভরসা ছিল তাদের। কিন্তু জিপিএস ভুল নেভিগেশন করে নির্মাণাধীন সেতুর রাস্তা দেখায়। চালকও সেই পথই অনুসরণ করে এবং ৫০ ফুট উচ্চতা থেকে রামগঙ্গা নদীতে পড়ে যায়।

পরের দিন অর্থাৎ রোববার সকালে স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে নদীতে পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি উদ্ধার করার চেষ্টা করলেও, গাড়ির দরজা খুলে দেখেন, ভেতরে থাকা তিন যাত্রীরই মৃত্যু হয়েছে। খবর দেওয়া হয় পুলিশে। দুই যুবকের নাম জানা গেলেও, তৃতীয়জনের পরিচয় এখনও জানা যায়নি।

এদিকে মৃতদের পরিবারের তরফে প্রশাসনের বিরুদ্ধেও অভিযোগের আঙুল তোলা হয়েছে। নির্মাণাধীন সেতুতে কেন পথ আটকানোর জন্য ব্যারিকেড ছিল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন। কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়েরের দাবি জানিয়েছেন তারা।

ওআ/ আই.কে.জে/

গুগল ম্যাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250