বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

জুলাই অভ্যুত্থানের স্মৃতি পুনর্জাগরণে আজ ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সংস্কৃতি প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১০ পূর্বাহ্ন, ১৪ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিকে পুনর্জাগরণের জন্য আজ সোমবার (১৪ই জুলাই) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজন করা হয়েছে ড্রোন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। এদিন জুলাই উইমেন্স ডে চলচ্চিত্রও প্রদর্শনী হবে।

শিল্পকলা একাডেমি জানায়, আজ সন্ধ্যা ৬টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এতে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করবেন শিল্পকলা একাডেমির কণ্ঠশিল্পী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের সদস্য এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী সায়ান। পরে সায়ান পরিবেশন করবেন ‘আমিই বাংলাদেশ’, ‘জয় বাংলা’, ‘হুঁশিয়ারি’, ‘তাজ্জব বনে যাই’, ‘আমার নাম প্যালেস্টাইন’, ‘আমি জুলাইয়ের গল্প বলব’ ইত্যাদি গান।

সন্ধ্যা সাড়ে ৬টায় জুলাই উইমেন্স ডে উপলক্ষে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন হবে। এরপর ‘দীপক কুমার গোস্বামী স্পিকিং’ ও ‘জুলাই বিষাদ সিন্ধু’ চলচ্চিত্র প্রদর্শন হবে।

সন্ধ্যা সাড়ে ৭টায় জুলাই আন্দোলনে অংশ নিয়েছেন এমন পাঁচজন এবং শহীদ পরিবারের তিনজন সদস্য বক্তব্য দেবেন। রাত ৮টায় ‘সংগতি’, ‘অচিরজীবীর প্রার্থনা’, ‘বাঘের গান’ ও ‘নীল নির্বাসন’ গানগুলো পরিবেশন করবে ব্যান্ডদল ইলা লা লা। এরপর থাকবে স্লোগান পর্ব। এ পর্বক জুলাই আন্দোলনের আলোচিত স্লোগানগুলো পরিবেশন করা হবে।

পরে এফ মাইনর পরিবেশন করবে ‘আলো আসবেই’, ‘মুক্তি’, ‘ডাহুক’ ও ‘মেয়ে’ শিরোনামের গান। পারসা মাহজাবীন ‘চলো ভুলে যাই’, ‘মুক্তির মন্দির’ ও ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’ গান পরিবেশন করবেন। ‘আমি বাংলায় গান গাই’, ‘ধন ধান্য পুষ্প ভরা’, ‘পলাশীর প্রান্তর’, ‘ঘুরে দাঁড়াও’ ও ‘বাংলাদেশ’ গান পরিবেশন করবেন শিল্পী এলিটা করিম।

রাত ১০টায় বিশেষ আকর্ষণ হিসেবে শুরু হবে মিউজিক্যাল ‘ড্রোন শো’। বাংলাদেশ এবং চীনের যৌথ আয়োজনে এই ‘ড্রোন শো’তে ২০০০ ড্রোন উড্ডয়নের মাধ্যমে জুলাই অভ্যুত্থানকে তুলে ধরা হবে।

উল্লেখ্য, ড্রোন শোতে দেখানো হবে কীভাবে বাংলাদেশ জুলাইয়ে এসে পৌঁছাল। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে এবং শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই আয়োজন হচ্ছে। সহযোগিতায় থাকছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।

জে.এস/

শিল্পকলা একাডেমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণলায় জুলাই গণঅভ্যুত্থান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250