মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত

মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: ডিএনএ পরীক্ষায় ৫ জনের পরিচয় শনাক্ত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৭ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

রাজধানী উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে নিহতদের মধ্যে সাতজনের পরিচয় জানা যাচ্ছিল না। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাদের মধ্যে পাঁচজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

আজ বৃহস্পতিবার (২৪শে জুলাই) সিআইডির গণমাধ্যম শাখা থেকে এক বার্তায় বলা হয়েছে, সিআইডির ফরেনসিক ল্যাবে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহত পাঁচজনের পরিচয় শনাক্ত করা হয়েছে। তবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

গত সোমবার (২১শে জুলাই) দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতালা ভবনে বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় ৩১ জন নিহত এবং ১৬৫ জন আহত হওয়ার তথ্য দিয়েছিল আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। পরে এ ঘটনায় আহত আরও দুজনের মৃত্যু হয়েছে। সে হিসাবে সব মিলিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ায় ৩৩ জনে।

এদিকে আজ সকাল সাড়ে ১০টা নাগাদ পাওয়া হালনাগাদ তথ্যের ভিত্তিতে স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, এই ঘটনায় নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে। পরে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আরও একজনের মৃত্যু হয়েছে। তাদের হিসাব অনুযায়ী, এ ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, আহত ব্যক্তিদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে ৫৬ জন। এর মধ্যে জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন ৪৪ জন। সিএমএইচে চিকিৎসাধীন ১১ জন। শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন একজন।

বিমান বাহিনী বিমান বিধ্বস্ত ডিএনএ টেস্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250