শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এসপি নিয়োগ ৩ ক্যাটাগরিতে, বাদ পড়েনি মেধাবীরা : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এ জন্য তিনটি ক্যাটাগরি করা হয়েছে। ফলে কোনো মেধাবীরা বাদ পড়েনি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, ‘এসপি নিয়োগে এবিসি তিন ক‍্যাটাগরি করা হয়েছে। ৬৪ জেলার মধ‍্যে ১৮ জনকে আগে নেওয়া হয়েছে। মেধাবীরা কেউ বাদ পড়নি।’ 

আজ বুধবার (২৬শে নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে এসেছে বলে মন্তব্য করে এসময় এই উপদেষ্টা বলেন, ‘সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।'

পর্যাপ্ত সার মজুত রয়েছে জানিয়ে এই উপদেষ্টা বলেন, ‘পর্যাপ্ত পরিমাণের সার মজুত আছে। কেউ মজুত করলে তার বিরুদ্ধে ব‍্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া সারের ডিলারশিপ রাজনৈতিক বিবেচনায় দেওয়া হবে না।’

সবজির দাম সহনীয় পর্যায়ে থাকবে জানিয়ে তিনি বলেন, ‘পেঁয়াজের কোনো সংকট নেই, দাম কমে গেছে।কিছু ব‍্যবসায়ীর আমদানির চাপ ছিল কিন্তু আমরা তা করিনি। মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। আমাদের কৃষকবান্ধব হতে হবে। আলুর দাম পায়নি কৃষক, এখন কিছুটা দাম বাড়ছে।’ ডিসেম্বরে পর্যন্ত কোল্ড স্টোরে আলু রাখতে দিতে বলা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

জে.এস/


স্বরাষ্ট্র উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250