শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

‘দ্বিধা-দ্বন্দ্বে রবীন্দ্রনাথেই আশ্রয় খোঁজেন’ : পদ্মশ্রী রেজওয়ানা চৌধুরী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১১ অপরাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

চ্যানেল আই কার্যালয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গুণী শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। শিল্পীর পদ্মশ্রী প্রাপ্তির আনন্দ উদযাপন হয় এই আয়োজনে। সুরের ধারার শিক্ষার্থী-শিল্পীদের গানে বরণ করে নেওয়া হয় তাকে। হাতে তুলে দেওয়া হয় ফুলের তোড়া। পরিয়ে দেওয়া হয় লাল-সবুজ উত্তরীয়।

চ্যানেল আইয়ের তারকা কথনে  শিল্পী জানান নিজের গল্প। বলেন, ‘বুদ্ধি হওয়ার পর থেকেই রবীন্দ্রনাথের সাথে তার পরিচয়। পড়তেন কবিতা। শিল্পীর মামাও রবীন্দ্রসংগীত গাইতেন। 

যখন গান শেখার শুরু তখনও জানতেন না রবীন্দ্রসংগীতকেই পেশা হিসেবে নেবেন। পরে ১৯৭৪-এ ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর)-এর স্কলারশিপের জন্য আবেদনের কারণেই তার জীবনের মোড় ঘুরে গেছে বলে জানান শিল্পী।

আরো পড়ুন: আমার পাশে সব হিরোই এক্সট্রা হ্যান্ডসাম হয়ে যায় : রাশমিকা

শিল্পী আরো জানান, যত সময় যাচ্ছে তত রবীন্দ্রসংগীতের প্রতি টান বাড়ছে তার। যেকোনো সংকটে,  দ্বিধা-দ্বন্দ্বে রবীন্দ্রনাথেই আশ্রয় খোঁজেন তিনি। প্রতিনিয়ত নতুন নতুনভাবে আবিষ্কার করেন। এই আবিষ্কারের মধ্য দিয়ে রবীন্দ্রনাথকে আরো বেশি কাছের মনে হয় তার।’এমন নানান আড্ডা আলাপ আর সংবর্ধনার আয়োজনে শিল্পীকে সম্মান জানানো হয়।

এসি/


রবীন্দ্রনাথ পদ্মশ্রী রেজওয়ানা চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১২:৩৮ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট

🕒 প্রকাশ: ১২:৩৩ পূর্বাহ্ন, ২১শে ফেব্রুয়ারি ২০২৬

বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন

🕒 প্রকাশ: ১১:৫০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250