বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

প্রতিদিন সাগরে ধরা পড়ছে ১০ লাখ টাকার সোনা বাইন, জেলেদের উচ্ছ্বাস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ২০শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলতি বছর শীত মৌসুমে সাগরে জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর পরিমাণ সোনা বাইন মাছ। বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে আসা প্রতিটি ট্রলারেই দেখা মিলছে এ সোনা বাইনের। দেশের মধ্যে এ মাছের চাহিদা কম থাকলেও রপ্তানি হয় বিদেশে। প্রতিদিন গড়ে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার সোনা বাইন বিক্রি হয় এ ঘাটে। 

বরগুনার পাথারঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে সাগর থেকে মাছ শিকার করে ঘাটে ফিরছে এক একটি ট্রলার। প্রতিটি ট্রলারেই ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। এর মধ্যে প্রতিদিন ঘাটে আসা প্রায় প্রতিটি ট্রলারেই ২০-২৫ মণ সোনা বাইন মাছ শিকার করে ঘাটে নিয়ে আসেন জেলেরা। জাত ও আকারভেদে প্রতি মণ সোনা বাইন বিক্রি হয় ২০ থেকে ৪০ হাজার টাকায়। 

আরো পড়ুন: সেই মোশাররফকে ৫ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী

ইল গোত্রীয় এই মাছ সাধারণত শীত মৌসুমেই বেশি পাওয়া যায়। তবে বিদেশে এর কদর বেশি থাকায় রপ্তানি করার লক্ষ্যে স্থানীয় ব্যবসায়ীরা ঘাট থেকে এ মাছ ক্রয় করে ঢাকার ব্যবসায়ীদের কাছে পাঠান।

পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাট এলাকার একজন মৎস্য আড়তদার মো. মুসা বলেন, এখন সাগরে সোনা বাইন একটু বেশি পাওয়া যায়। প্রতিদিন গড়ে ৭ থেকে ৮ লাখ টাকার সোনা বাইন মাছ বেচাকেনা হয় এখান থেকে। এই মাছ ধরা পড়ায় জেলেরা এখন খুশি। 

সাইফ ফিসের আড়তদার মো. আলম বলেন, এই শীত মৌসুমে জেলেরা গভীর সমুদ্রে বড় ফাঁসের জাল দিয়ে সোনা বাইন মাছ শিকার করেন। এ মাছ দুই ধরনের হয় সাদা বাইন প্রতি মণ ২০ থেকে ২৫ হাজার এবং সোনালি বাইন প্রতি মণ ৪০ হাজার টাকায় বিক্রি হয়।

এইচআ/  আই.কে.জে

বরগুনা সোনা বাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250