রবিবার, ২২শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী হওয়ার পর উনি জিয়াউর রহমানের পথেই হাঁটছেন: ফারুকী *** ‘রমজান মাসে ক্যারাম-টিভি চলবে না’, বাজারে গিয়ে পুলিশ কর্মকর্তার নির্দেশ *** ‘এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত’ *** প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ *** ফের বিক্ষোভে উত্তাল ইরান, এবার নেতৃত্বে ছাত্ররা *** বিশ্বকাপে আজ ফাইনালের আগে আরেক ‘ফাইনাল’ *** বাইবেল অনুসারে পুরো মধ্যপ্রাচ্যের ওপর অধিকার আছে ইসরায়েলের: মার্কিন রাষ্ট্রদূত *** নির্বাচনে ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, কেউ অস্বীকার করতে পারবে না: জামায়াত আমির *** ধর্মীয় সংখ্যালঘু ও বাউলপন্থিরা আক্রান্ত হওয়ার দায় নিতে রাজি নন মামুনুল হক *** বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কোন্নয়নের আভাস

ফোকাস মালয়েশিয়ার প্রতিবেদন

২০২৩ সালে মালয়েশিয়া ভ্রমণে রেকর্ড করেছেন বাংলাদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৪ অপরাহ্ন, ৪ঠা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

২০২৩ সালে রেকর্ড পরিমাণ বাংলাদেশি পর্যটক মালয়েশিয়া ভ্রমণ করেছেন বলে জানিয়েছে মালয়েশিয়ার ট্যুরিজম বোর্ড। বোর্ডের তথ্য মতে, ২০২৩ সালে ১ লক্ষ ৪২ হাজার ৭৪৮ জন বাংলাদেশি পর্যটক ভিসায় মালয়েশিয়া ভ্রমণ করেছেন যা ২০২২ সালের তুলনায় ১৪১.৮০ শতাংশ বেশি। 

মালয়েশিয়ার সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এই সময়ে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় পর্যটক এসেছে সবচেয়ে বেশি ৮৩ লক্ষ। তারপরেই রয়েছে ইন্দোনেশিয়ান, থাই, চীনা এবং ব্রুনাইয়ের নাগরিক। 

আরো পড়ুন: বাংলাদেশিকে ধরিয়ে দিলে ২২ লাখ টাকা পুরস্কার দেবে এফবিআই

২০২৩ সালে প্রায় ২ কোটি ৯ লাখ বিদেশি পর্যটক মালয়েশিয়া ভ্রমণ করেছেন, যা দেশটিকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে পরিণত করেছে। কোভিড-পূর্ব বিশ্বে এই তকমার অধিকারী ছিল থাইল্যান্ড। 

বর্তমানে দেশটি ২ কোটি ৮ লাখ বিদেশি পর্যটক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। 

এইচআ/ আই. কে. জে/ 

বাংলাদেশি মালয়েশিয়া ভ্রমণ ফোকাস মালয়েশিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250