বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

কমলো জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। ডিজেল ও কেরোসিনে ১ টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনে ৬ টাকা দাম কমানো হয়েছে। পুননির্ধারিত এ দাম ১লা সেপ্টেম্বর হতে কার্যকর হবে।

শনিবার (৩১শে আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শফিউল্লাহ এই তথ্য জানান। আজ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপনও জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।

চলতি বছরে মার্চ মাস থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে করে স্বয়ংক্রিয় ফর্মুলার আলোকে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হয়েছিল। তারই ধারাবাহিকতায় তেলের নতুন এই দাম পুননির্ধারণ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা-


বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১০৬ দশমিক ৭৫ টাকা থেকে ১ দশমিক ২৫ টাকা কমিয়ে ডিজেল ১০৫ দশমিক ৫০ টাকা এবং কেরোসিন ১০৫ দশমিক ৫০ টাকা নির্ধারণ করা হয়। একইসঙ্গে পেট্রোলের দাম লিটার প্রতি ১২৭ টাকা ৬ টাকা কমিয়ে ১২১ টাকা এবং অকটেনের দাম ১৩১ টাকা থেকে ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা পুননির্ধারণ করা হয়েছে।

ওআ/কেবি

জ্বালানি তেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250