বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’

মুখোমুখি বিজয়-অজিত : ফের প্রেক্ষাগৃহে ‘থেরি’ ও ‘মানকাথা’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

তামিল সিনেমার বক্স অফিসে আবারও উত্তেজনার পারদ চড়তে চলেছে। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী দুই সুপারস্টার থালাপতি বিজয় ও অজিত কুমার ফের মুখোমুখি হচ্ছেন। তবে নতুন কোনো ছবিতে নয়, বরং তাদের জনপ্রিয় দুটি সিনেমার রি-রিলিজকে ঘিরে একসঙ্গে আসছেন তারা।  সূত্র: এনডিটিভি।

বিজয়ের ‘থেরি’ ও অজিতের ‘মানকাথা’—দুটি ছবি একই দিনে, অর্থাৎ আগামী ২৩শে জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। এমনটা নিশ্চিত করেছেন প্রযোজক কালাইপুলি এস থানু। 

এই রি-রিলিজ সংঘর্ষটি এমন এক সময়ে ঘটছে, যখন বিজয়ের আসন্ন ছবি ‘জন নায়কান’ আইনি ও সেন্সর জটিলতায় আটকে রয়েছে। ফলে ২৩শে জানুয়ারি তার ভক্তদের জন্য হয়ে উঠেছে বিশেষ আনন্দের দিন।

প্রাথমিকভাবে ছবিটি পঙ্গল উপলক্ষে ১৫ই জানুয়ারি মুক্তির পরিকল্পনা থাকলেও, অন্য পঙ্গল রিলিজের প্রযোজকদের অনুরোধে তারিখ পিছিয়ে দেওয়া হয়।বক্স অফিসে অপ্রয়োজনীয় চাপ এড়াতেই শেষ পর্যন্ত ২৩শে জানুয়ারি তারিখটি চূড়ান্ত করা হয়। ঠিক একই দিনে প্রেক্ষাগৃহে ফিরছে অজিত কুমারের কাল্ট ক্লাসিক ছবি ‘মানকাথা’। এই ছবিতে অজিতকে দেখা যায় এক ভিন্নধর্মী, নৈতিকভাবে ধূসর চরিত্রে। 

রি-রিলিজ হলেও প্রত্যাশা তুঙ্গে

দুটি ছবিই ভক্তদের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং বারবার দেখার মতো আবেদন রাখে। সে কারণে রি-রিলিজ হলেও তামিলনাড়ুর প্রেক্ষাগৃহগুলোতে ভিড় জমবে বলেই আশা করছেন প্রদর্শকরা। ইতোমধ্যেই শো সংখ্যা ও স্ক্রিন বণ্টন নিয়ে শুরু হয়েছে প্রস্তুতি।

বলা দরকার, অ্যাটলি কুমার পরিচালিত ২০১৬ সালের ক্রাইম থ্রিলার ‘থেরি’ ছবিতে বিজয়ের বিপরীতে অভিনয় করেছিলেন সামান্থা রুথ প্রভু। এতে বিজয় কুমার চরিত্রে বিজয় একজন সাবেক পুলিশ কর্মকর্তা, যিনি ব্যক্তিগত ট্র্যাজেডির পর মেয়ের জন্য শান্ত জীবন বেছে নেন। তবে মেয়ের ওপর হুমকি এলে আবারও সহিংস বাস্তবতায় ফিরতে বাধ্য হন তিনি।

অন্যদিকে ভেঙ্কট প্রভু পরিচালিত ২০১১ সালের ‘মানকাথা’ আজও স্মরণীয় আজিত কুমারের ব্যতিক্রমী অভিনয়ের জন্য। ছবিতে আরও অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান, অর্জুন সারজা প্রমুখ। ভিনায়ক মহাদেব চরিত্রে অজিতের অ্যান্টি-হিরো রূপ তামিল সিনেমায় প্রচলিত নায়ক-ভাবনার বাইরে গিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছিল।

‘থেরি’ ও ‘মানকাথা’র এই একযোগে মুক্তি তামিলনাড়ুর দর্শকদের মনে আবারও ফিরিয়ে আনছে বিজয়–অজিতের দীর্ঘদিনের বক্স অফিস দ্বন্দ্বের স্মৃতি। সর্বশেষ ২০২৩ সালে পঙ্গল উপলক্ষে ‘ভারিসু’ ও ‘থুনিভু’ একসঙ্গে মুক্তি পেয়ে রাজ্যজুড়ে ব্যাপক সাড়া ফেলেছিল।

জে.এস/

থালাপতি বিজয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250