বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে

রমজানে অফিস সূচি নির্ধারণ

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৯ অপরাহ্ন, ২৪শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

আসন্ন রমজান মাসে সরকারি, আধা–সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা–স্বায়ত্তশাসিত অফিসের জন্য সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করে দিয়েছে সরকার।

দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে জোহরের নামাজের বিরতি।

রোজায় অফিস সূচি নির্ধারণ করে সোমবার (২৪শে ফেব্রুয়ারি) পরিপত্র জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বর্তমানে সকাল ৯টায় অফিস শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলছে।

চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে আগামী ২রা মার্চ থেকে রোজা শুরু হতে পারে। রোজা শুরুর দিন থেকে সরকারি অফিসে নতুন সূচি শুরু হবে।

পরিপত্রে জানানো হয়েছে, রোজার মাসে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অফিসের এই সময়ের মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

তবে ব্যাংক, বিমা, হাসপাতাল, ডাকঘর, রেলওয়ে ও অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান নিজস্ব পদ্ধতিতে অফিস সূচি নির্ধারণ করবে।

হা.শা./কেবি


পবিত্র রমজান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250