বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

অবিশ্বাস্যভাবে বাঁচলেন কালিমা পড়তে থাকা বিমানের যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৩ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

চোখের সামনেই নিজের মৃত্যু দেখতে পাচ্ছিলেন। কিন্তু এমন পরিস্থিতিতেও হাল ছাড়েননি তিনি। উল্টো মনে-প্রাণে ডেকেছেন আল্লাহকে। কালিমা পড়তে পড়তে নিয়েছিলেন মৃত্যুর প্রস্তুতিও। কিন্তু আল্লাহ যদি চায়, তাহলে কারোরই যে কিছু করার ক্ষমতা নেই, তা আরও একবার দেখা গেলো। কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া বিমান থেকে তেমনি প্রাণে বেঁচে যাওয়া এক গল্প এটি।

গত বুধবার কাজাখস্তানের আকতাও শহরে বিধ্বস্ত হয় আজারবাইজানের একটি যাত্রীবাহী বিমান। বিমানটিতে ৬৭ জন আরোহী ছিলেন। যার মধ্যে ৩৮ জন আরোহীর মৃত্যু হয় এবং প্রাণে বেঁচে যান ২৯ জন। সেই বেঁচে যাওয়াদেরই একজন সুবহোনকুল রাখিমভ।

বাঁচার আশা ছেড়ে দিয়েছিলেন রাখিমভ। তাই জীবনের শেষ মুহূর্ত ধারণ করা শুরু করেন তিনি। এ সময় তিনি তাকবির দেওয়ার পাশাপাশি কালিমা পড়তে থাকেন। কিন্তু বিমান বিধ্বস্ত হলেও অবিশ্বাস্যভাবে পুরোপুরি অক্ষত থেকে যান রাখিমভ।

তিনি আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, প্রথম বিস্ফোরণের পর আমি ভাবতে থাকি, যেকোনো সময় বিধ্বস্ত হবে বিমানটি। কিন্তু কয়েক সেকেন্ড চলে যাওয়ার পরও, তেমন কিছু ঘটেনি।

হাসপাতালের বিছানায় শুয়ে থাকা রাখিমভ আন্তর্জাতিক গণমাধ্যমকে জানান, এভাবেই এক মিনিটের বেশি সময় কেটে যায়। কিছু না ঘটায় আমি তাকবির দিতে থাকি। কালিমা পড়তে থাকি। আমি নিজেকে আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত করতে থাকি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানের ভেতর যাত্রীরা আল্লাহর নাম নিচ্ছে। এ সময় অক্সিজেন মাস্কগুলো যাত্রীদের মাথার ওপর ঝুলতে দেখা যায়।

বিমান দুর্ঘটনায় প্রাণে বেঁচে যাওয়ার পর নিজের মোবাইল ফোনের ক্যামেরায় কিছু ভিডিও করেন রাখিমভ। সেখানে দেখা যায়, বিমানের অর্ধেক অংশ পড়ে রয়েছে। ভেতরে মানুষজনকে পড়ে থাকতে দেখা যায়। কয়েকশ মিটার দূরে কালো ধোঁয়া উড়তে দেখা যায়। এ সময় জরুরি কর্মীদেরও উদ্ধারকাজে অংশ নিতে দেখা যায়।

ওআ/কেবি

বিমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250