শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

এক হাজার টাকার নোট বাতিল প্রসঙ্গে যা বললেন অর্থ উপদেষ্টা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৫ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচলিত ১ হাজার টাকার নোট বাতিলের গুঞ্জণ শুরু হয়েছে। এমনকি এক পর্যায়ে বাংলাদেশ ব্যাংক থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, ১ হাজার টাকা মূল্যমানের নোট বাতিলের যে তথ্য ছড়িয়েছে, তা গুজব। এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘এটা যেভাবে চলছে তাতে তো কোনও সমস্যা নেই।’

মঙ্গলবার (২০শে আগস্ট) অর্থ মন্ত্রণালয়ে নিজ দফতরে চীনে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং কানাডার হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে পৃথক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব শাহরিয়ার কাদের ছিদ্দিকীও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বাজারে আসছে বিভিন্ন দেশের পেঁয়াজ, কমতে শুরু করেছে দাম

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রসঙ্গটি তুলে ধরে সাংবাদিকরা এ বিষয়ে অর্থ উপদেষ্টার মতামত জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে মূল অথোরিটি বাংলাদেশ ব্যাংক। তারা যদি এমন কথা জানিয়ে থাকে, তাহলে তো এটা নিয়ে আর কোনও সমস্যা নেই। এটা যেভাবে চলছে, সেভাবেই চলবে।’

এসি/কেবি

অর্থ উপদেষ্টা এক হাজার টাকার নোট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250