মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

যৌনকর্মীকে হোটেলে ডেকে ছিনতাই, সিঙ্গাপুরে দুই ভারতীয়কে কারাদণ্ড ও বেত্রাঘাত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরে অবকাশ যাপনের সময় দুই যৌনকর্মীর মালপত্র ছিনিয়ে নেওয়া ও হামলার অভিযোগে দুই ভারতীয় যুবক কঠোর সাজার মুখে পড়েছেন। গতকাল শুক্রবার (৩রা অক্টোবর) দেশটির আদালত তাদের প্রত্যেককে পাঁচ বছর এক মাসের কারাদণ্ড এবং ১২টি বেত্রাঘাতের সাজা দিয়েছেন।

দ্য স্ট্রেটস টাইমস পত্রিকার প্রতিবেদন অনুসারে, অভিযুক্ত অ্যারোক্কিয়াসামি ডাইসন (২৩) এবং রাজেন্দ্রন মাইলারাসন (২৭) ভুক্তভোগীদের ওপর হামলা করে মালপত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগ স্বীকার করেছেন।

আদালতের নথি থেকে জানা যায়, অ্যারোক্কিয়াসামি এবং রাজেন্দ্রন গত ২৪শে এপ্রিল অবকাশ যাপনের জন্য ভারত থেকে সিঙ্গাপুরে যান। দুই দিন পর লিটল ইন্ডিয়া এলাকায় হাঁটার সময় এক ব্যক্তি তাদের যৌনকর্মী ভাড়া করতে আগ্রহী কি না জিজ্ঞেস করে। দুই নারীর সঙ্গে যোগাযোগের তথ্য দেয় ওই ব্যক্তি।

এরপরই অ্যারোক্কিয়াসামি ও রাজেন্দ্রন ওই দুই নারীকে হোটেলে ডেকে নিয়ে মালপত্র ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা আঁটেন। ঘটনার দিন সন্ধ্যা ৬টার দিকে তারা প্রথম নারীর সঙ্গে একটি হোটেল কক্ষে দেখা করার ব্যবস্থা করেন। কক্ষে প্রবেশের পর তারা ভুক্তভোগীর হাত-পা কাপড় দিয়ে বেঁধে ফেলেন, তাকে চড়থাপ্পড় মারেন। এরপর তার কাছ থেকে নগদ ২ হাজার সিঙ্গাপুরি ডলার, গয়না, পাসপোর্ট এবং ব্যাংক কার্ড ছিনিয়ে নেন।

এরপর রাত প্রায় ১১টার দিকে তারা অন্য একটি হোটেলে দ্বিতীয় নারীর সঙ্গে দেখা করার ব্যবস্থা করেন। তিনি পৌঁছালে অভিযুক্ত ব্যক্তিরা তার কাছ থেকে মালপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। রাজেন্দ্রন চিৎকার থামাতে ওই নারীর মুখ চেপে ধরেন। তারা নগদ ৮০০ সিঙ্গাপুরি ডলার, দুটি মোবাইল ফোন এবং পাসপোর্ট ছিনিয়ে নেন। ফিরে না আসা পর্যন্ত নারীকে বাইরে যেতে নিষেধ করে হুমকিও দেন অভিযুক্ত ব্যক্তিরা।

পরের দিন দ্বিতীয় ভুক্তভোগী আরেক ব্যক্তিকে বিষয়টি জানালে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ অ্যারোক্কিয়াসামি ও রাজেন্দ্রনকে গ্রেপ্তার করে।

শাস্তি কমানোর আবেদনে অভিযুক্ত দুজনই বিচারকের কাছে লঘু শাস্তির জন্য অনুরোধ জানান। তাদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না। দোভাষীর মাধ্যমে অ্যারোক্কিয়াসামি বলেন, ‘গত বছর আমার বাবা মারা গেছেন। আমার তিন বোন, যার মধ্যে একজনের বিয়ে হয়েছে, কিন্তু আমাদের কোনো টাকা নেই। এ কারণেই আমরা এই কাজ করেছি।’ রাজেন্দ্রন বলেন, ‘আমার স্ত্রী ও সন্তান ভারতে একা থাকে, তারা আর্থিকভাবে খুব কষ্টে রয়েছে।’

সিঙ্গাপুরের দৈনিক পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, ডাকাতির সময় আঘাত করার অপরাধে ৫ থেকে ২০ বছরের কারাদণ্ড এবং ন্যূনতম ১২টি বেত্রাঘাতের বিধান রয়েছে।

জে.এস/

সিঙ্গাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250