বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

যুদ্ধ না থামালে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়: সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৫ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধ না থামা পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি ও সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে কোনো কথা বলবে না সৌদি আরব। 

বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় এ কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমেরিকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত রাজকুমারী রীমা বিনতে বান্দর আল-সৌদ।

তিনি বলেছেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণকে সৌদি আরবের নীতির কেন্দ্রস্থলে রাখা হয়নি। সৌদি নীতির কেন্দ্রে রাখা হয়েছে শান্তি ও সমৃদ্ধিকে।

রাজকুমারী রীমা বলেন, সৌদি আরব এ বিষয়ে যথেষ্ট স্পষ্ট। যতদিন পর্যন্ত (ফিলিস্তিনে) সহিংসতা চলছে, হত্যাকাণ্ড অব্যাহত থাকছে, আমরা পরের দিন সম্পর্কে কথা বলতে পারি না।

ইসলাম ধর্মের পবিত্রতম ভূমি মক্কা-মদিনার দেশ সৌদি আরব আজ পর্যন্ত ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। ২০২০ সালে আব্রাহাম অ্যাকর্ডে সই করে ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপন করেছিল উপসাগরীয় প্রতিবেশী বাহরাইন, দুবাই এবং নর্থ আফ্রিকার দেশ মরক্কো। কিন্তু আমেরিকার মধ্যস্থতায় ওই চুক্তিতে সই করতে রাজি হয়নি সৌদি আরব।

মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসনও রিয়াদকে রাজি করাতে জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু তাতেও কোনো ফল হয়নি। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের শাসনাধীন সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছিল। এর মধ্যে ছিল আমেরিকার কাছে নিরাপত্তা গ্যরান্টি এবং বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে সহায়তার দাবি।

গত সেপ্টেম্বরে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে যুবরাজ সালমান বলেছিলেন, ইসরায়েলের সঙ্গে চুক্তির বিষয়ে ‘আমরা প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাচ্ছি’। যদিও স্বাধীন প্যালেস্টাইন ইস্যু রিয়াদের কাছে ‘খুবই গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছিলেন তিনি।

আরও পড়ুন: যুদ্ধে জড়িত সব পক্ষ আন্তর্জাতিক আইনকে ‘পদদলিত করছে’ : জাতিসংঘ

তবে গত ৭ই আগস্ট প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালানোর পর বদলে যায় পরিস্থিতি। হামাসের হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ১৪০ জন প্রাণ হারান।

এর প্রতিশোধ নিতে অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বরোচিত আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে এরই মধ্যে ২২ হাজার ৬০০ জনের বেশি প্যালেস্টাইনি নিহত হয়েছেন, যাদের ৭০ শতাংশই নারী, শিশু ও নবজাতক।

ইসরায়েল-হামাসের মধ্যে এই যুদ্ধ শুরুর এক সপ্তাহ পরেই সৌদি আরব জানিয়ে দেয়, তারা ইসরায়েলের সঙ্গে সম্পর্কোন্নয়নের আলোচনা স্থগিত করেছে।

সূত্র: এএফপি, এনডিটিভি

এসকে/

সৌদি আরব ইসরায়েল প্যালেস্টাইন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250