বুধবার, ১লা এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ *** যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ *** যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত *** রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী *** তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান *** কঠোর নজরদারিতে সাবেক উপদেষ্টা এম সাখাওয়াত, যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন *** ফ্যাসিস্ট আমলে ২৩৪ বিলিয়ন ডলার বিদেশে পাচার হয়েছে: প্রধানমন্ত্রী *** প্রাথমিকেও চালু হচ্ছে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস *** হামের জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে রোববার: স্বাস্থ্যমন্ত্রী *** বাংলাদেশের আটকেপড়া ৬ জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান

নির্বাচনী তহবিলে ফেসবুকে সহযোগিতা চাইলেন সিপিবির প্রার্থী মিল্লাত

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:১৪ পূর্বাহ্ন, ২৬শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: ফেসবুক থেকে নেওয়া

ময়মনসিংহ-৪ (সদর) সংসদীয় আসনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) মনোনীত প্রার্থী এমদাদুল হক মিল্লাত নির্বাচনী খরচের জন্য সাধারণ মানুষের কাছে সহযোগিতা চেয়েছেন। গত বুধবার (২৪শে ডিসেম্বর) দুপুরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আর্থিক সহযোগিতা করার জন্য আবেদন জানান।

বুধবার বেলা পৌনে দুইটার দিকে এমদাদুল হক তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি উল্লেখ করেন, ‘সাধারণ মানুষের সহায়তা নিয়ে সিপিবি পথ চলে। নির্বাচনী তহবিলে আপনার সহযোগিতা চাই। যার যা সাধ্য, সেটুকু আমরা গ্রহণ করব সম্মানের সাথে।’

এমদাদুল হক সিপিবির জেলা কমিটির সভাপতির দায়িত্বেও রয়েছেন। তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনেও দলীয় প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন। এর আগে ১৯৯৯ সালে ময়মনসিংহ পৌরসভার চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বুধবার সদর উপজেলা নির্বাচন অফিস থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এমদাদুল হক বলেন, ‘আমি ২০১৮ সালের নির্বাচনেও মানুষের সহযোগিতা নিয়েছিলাম, সে সময় প্রায় সাড়ে তিন লাখ টাকা দিয়েছিল মানুষ। তখন মানুষ এসে হাতে দিয়ে যেত। এবার বিকাশের মাধ্যমে অনুদান চেয়েছি। মঙ্গলবার থেকে বুধবার দুপুর পর্যন্ত প্রায় ১২ হাজার টাকা অনুদান এসেছে। ২০০-৫০০ যে যার মতো করে অনুদান পাঠাচ্ছেন। এবার গতবারের চেয়ে বেশি অনুদান আসবে বলে আশা করছি। এবারের নির্বাচনে ১২ লাখ টাকা ব্যয় নির্ধারণ করেছি।’

সিপিবির এই নেতা আরও বলেন, ‘আমি যদি কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করি, তাহলে তো আমার উদ্দেশ্যই থাকবে সেখান থেকে লাভ করার। আমরা বিনিয়োগ চাই না। আমি নির্বাচনের যুদ্ধে ব্যক্তিগত প্রচেষ্টায় টাকা দেব, জনগণ দেবে, দলের সমর্থক–শুভানুধ্যায়ীরাও দেবে। তাহলে জবাবদিহি ও স্বচ্ছতা থাকবে। নির্বাচনে আমি জয়লাভ করলে তা জনগণের দ্বারা ও জনগণের অর্থে জয়লাভ করা হবে। টাকা কামানো বা বিনিয়োগের পর লাভ খোঁজার চিন্তা থাকবে না। এটি হচ্ছে একটি যৌক্তিক কারণ। আমরা মনে করি না যে রাজনীতি একটি ব্যবসা, রাজনীতি থেকে আমি লাভবান হব, লাভবান হয়ে আমি আমার টাকাটা তুলব। যাতে কোনোভাবেই এই চিন্তাটা না আসে, সে কারণে নির্বাচনের এই যুদ্ধটাকে এভাবে গ্রহণ করেছি।’

এমদাদুল হকের ওই ফেসবুক পোস্টে আতাউর রহমান খান নামের একজন মন্তব্য করেন, ‘জাতীয় নির্বাচনে ধনিক শ্রেণির দলগুলোর প্রার্থীরা কাঁড়ি কাঁড়ি টাকা বিনিয়োগ করে সাধারণ মানুষকে পাঁচ বছর শাসন করার বৈধতা আদায় করে। আর গরিব শ্রেণির দলগুলোকে নির্বাচন থেকে দূরে রাখে। এবার সাধারণ মানুষ নিজেদের পকেট থেকে টাকা খরচ করে, পরিশ্রম করে, ভোট দিয়ে নিজেদের প্রার্থীকে জয়যুক্ত করে সংসদে পাঠান। নেপাল ও শ্রীলঙ্কার দৃষ্টান্ত অনুসরণ করুন। গণতান্ত্রিক যুক্তফ্রন্টের প্রার্থীদের জয়যুক্ত করুন। সমাজতন্ত্র অভিমুখী বাম গণতান্ত্রিক সরকার গঠন করুন। গরিব, শ্রমজীবী, মেহনতি, পেশাজীবী, দেশপ্রেমিক মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলের নির্বাচনী তহবিলে অর্থ সহযোগিতা করুন।’

এমদাদুল হক মিল্লাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

লুবাবার বিয়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকে আইন অমান্য করেছে: নারীপক্ষ

🕒 প্রকাশ: ০৯:০৪ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

যুদ্ধের প্রভাবে জ্বালানি-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৮:৪৮ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বোঝা উচিত, বিশ্বে এখন আর তাদের আধিপত্য নেই: ইরানের রাষ্ট্রদূত

🕒 প্রকাশ: ০৮:৪২ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

রাজনৈতিকভাবে হয়রানির উদ্দেশ্যে করা প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহার হয়েছে: আইনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৩৬ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

তারেক রহমান গ্রেপ্তার হওয়ার আগে যে পরামর্শ দিয়েছিলেন মাহমুদুর রহমান

🕒 প্রকাশ: ০৮:২৩ অপরাহ্ন, ১লা এপ্রিল ২০২৬

Footer Up 970x250