মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’ *** সরকারের প্রশাসক-ভিসি নিয়োগ ‘গণতান্ত্রিক ধারাবাহিকতার পরিপন্থী’: জামায়াত *** ‘বিএনপিকে যারা মানবে না, তারা ফ্যামিলি কার্ড পাবে না’ *** পয়লা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী *** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের

এফ-৩৫ যুদ্ধবিমান কিনবে সৌদি আরব, আমেরিকার সঙ্গে চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৩ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৫

#

হোয়াইট হাউসের ডিনারে ট্রাম্প ও সৌদি যুবরাজ হাত মেলাচ্ছেন। ছবি: এএফপি

আমেরিকা ও সৌদি আরব পারমাণবিক প্রকল্প এবং মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান কেনা–বেচা নিয়ে চুক্তি করেছে। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের আমেরিকা সফরের সময় হোয়াইট হাউস এ তথ্য জানাল।

হোয়াইট হাউস জানায়, দুই দেশ পারমাণবিক শক্তি বিষয়ে একটি যৌথ ঘোষণায় সই করেছে। এই ঘোষণার মাধ্যমে দীর্ঘমেয়াদে বহু–বিলিয়ন ডলারের পারমাণবিক প্রকল্পে সহযোগিতার আইনি ভিত্তি তৈরি হবে। এতে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধের বিষয়টি কঠোরভাবে অনুসরণ করা হবে।

এ ছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বড় প্রতিরক্ষা চুক্তি অনুমোদন করেছেন। এর অংশ হিসেবে ভবিষ্যতে সৌদি আরবকে উন্নত মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়া হবে।

মোহাম্মদ বিন সালমান ওয়াশিংটন সফরে এক ট্রিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, সৌদি আরব আমেরিকার ভবিষ্যতের ওপর বিশ্বাস রাখে। সাত বছর পর হোয়াইট হাউসে প্রথম সফরে বৈঠককালে তিনি ও ডোনাল্ড ট্রাম্প বিনিয়োগ ও প্রতিরক্ষা নিয়ে কয়েকটি চুক্তি করেন।

যুবরাজ হোয়াইট হাউসের ডিনারে সংক্ষিপ্ত ভাষণে ট্রাম্পকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমেরিকা ও সৌদি আরব নয় দশক ধরে একসঙ্গে কাজ করছে, কিন্তু আজকের দিনটি ছিল বিশেষ দিন।

মোহাম্মদ বিন সালমান বলেন, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার দিগন্ত অনেক বড় এবং বিস্তৃত। আমরা কিছু চুক্তিতে সই করছি, যা সম্পর্ক উন্নয়নের দরজা খুলে দেবে।

মার্কিন প্রেসিডেন্ট সৌদি যুবরাজকে যুদ্ধবিধ্বস্ত গাজার অন্তর্বর্তী বোর্ডে থাকার আহ্বান জানিয়েছেন।  এ ছাড়া ডিনারে ট্রাম্প অতিথিদের জানান, তিনি সৌদি আরবকে নাটো-বহির্ভূত প্রধান মিত্র দেশ হিসেবে স্বীকৃতি দিচ্ছেন।

জে.এস/

ডোনাল্ড ট্রাম্প সৌদি আরব মোহাম্মদ বিন সালমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের

🕒 প্রকাশ: ০৯:৩১ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

🕒 প্রকাশ: ০৮:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর...

🕒 প্রকাশ: ০৬:৩২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক

🕒 প্রকাশ: ০৬:২২ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ১৭ই মার্চ ২০২৬

Footer Up 970x250