শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তির সংশোধনী প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৪ অপরাহ্ন, ২১শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

চিকিৎসকের সংখ্যা বাড়াতে বিশেষ বিসিএসের মাধ্যমে তিন হাজার চিকিৎসক নিয়োগের জন্য গত ২৯শে মে ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ বিজ্ঞপ্তির সংশোধনী দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি গত ২৯শে মে প্রকাশিত হয়। কমিশনের সিদ্ধান্তের আলোকে বিজ্ঞপ্তির ১৬.৫ উপ-অনুচ্ছেদে উল্লিখিত ‘বিএমডিসি কর্তৃক ইস্যুকৃত হালনাগাদ চূড়ান্ত রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি’ বাক্যটির পরিবর্তে ‘বিএমডিসি কর্তৃক ইস্যুকৃত সাময়িক অথবা স্থায়ী রেজিস্ট্রেশন সনদের সত্যায়িত কপি’ বাক্যটি প্রতিস্থাপিত হবে।

এবার ৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জন নেওয়া হবে ২ হাজার ৭০০ জন আর সহকারী ডেন্টাল সার্জন নেওয়া হবে ৩০০ জন।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এ ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) বা কমিশনের ওয়েবসাইটের (www.bpsc.gov.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: অনলাইনে আবেদন শুরু হয়েছে ১লা জুন সকাল ১০টায়, শেষ হবে আগামী ২৫শে জুন সন্ধ্যা ৬টায়। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

বয়সসীমা: এ বিশেষ বিসিএসে আবেদনের জন্য ১লা মে ২০২৫ তারিখে সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। কম বা বেশি হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

এ ছাড়া পিএসসি জানায়, ৪৮তম বিশেষ বিসিএসে মোট ৩০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ২০০ নম্বরের লিখিত পরীক্ষা হবে। আর মৌখিক পরীক্ষা হবে ১০০ নম্বরের।

সূত্র: প্রথম আলো

আরএইচ/

বিশেষ বিসিএস ৪৮তম বিসিএস সংশোধনী বিজ্ঞপ্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250