বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

রমজানে যেসব স্থানে কম দামে মিলবে মাছ-মাংস-ডিম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩২ অপরাহ্ন, ১৭ই ফেব্রুয়ারি ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

আসন্ন রমজান মাসে ঢাকার ২৫ স্থানে ন্যায্য দাবে মাছ, মাংস, দুধ, ডিম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

সোমবার (১৭ই ফেব্রুয়ারি) দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা ফরিদা আখতার এ তথ্য জানান। 

তিনি বলেন, সরবরাহ এবং মূল্য নিয়ন্ত্রণে প্রথম রমজান থেকে ২৮ রমজান পর্যন্ত রাজধানীর ২৫টি স্থানে গাড়িতে করে সাশ্রয়ী মূল্যে ব্রয়লার মুরগি, ডিম, পাস্তুরিত দুধ ও গরুর মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।

ফরিদা আখতার বলেন, ড্রেসড ব্রয়লার মাংস প্রতি কেজি ২৫০ টাকা, পাস্তুরিত দুধ প্রতি লিটার ৮০ টাকা, প্রতি ডজন ডিম ১১৪ টাকা এবং প্রতি কেজি গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রয় হবে।

 এলাকাগুলো হচ্ছে- 

১. সচিবালয়ের পাশে (আব্দুল গণি রোড)

২. খামারবাড়ি (ফার্মগেট)

৩. ষাটফুট রোড (মিরপুর)

৪. আজিমপুর মাতৃসদন (আজিমপুর)

৫. নয়াবাজার (পুরান ঢাকা)

৬. বনশ্রী

৭. হাজারীবাগ (সেকশন)

৮. আরামবাগ (মতিঝিল)

৯. মোহাম্মদপুর (বাবর রোড)

১০. কালশী (মিরপুর)

১১. যাত্রাবাড়ী (মানিক নগর গলির মুখে)

১২. শাহজাদপুর (বাড্ডা)

১৩. কড়াইল বস্তি, বনানী

১৪. কামরাঙ্গীর চর

১৫. খিলগাঁও (রেল ক্রসিং দক্ষিণে)

১৬. নাখাল পাড়া (লুকাস মোড়)

১৭. সেগুনবাগিচা (কাঁচা বাজার)

১৮. বসিলা (মোহাম্মদপুর)

১৯. উত্তরা (হাউজ বিল্ডিং)

২০. রামপুরা (বাজার)

২১. মিরপুর-১০

২২. কল্যাণপুর (ঝিলপাড়)

২৩. তেজগাঁও

২৪. পুরান ঢাকা (বঙ্গবাজার)

২৫. কাকরাইল।

ওআ/কেবি



রমজান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250