বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

গোপালগঞ্জে ময়নাতদন্ত শেষে ৩ জনের লাশ পুনরায় দাফন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে হামলা–সংঘর্ষে নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের লাশের ময়নাতদন্ত শেষে পুনরায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (২১শে জুলাই) রাতে দুজনকে গোপালগঞ্জ গেটপাড়া পৌর কবরস্থানে এবং অপর একজনকে টুঙ্গিপাড়ায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গোপালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী ও রন্টি পোদ্দারের উপস্থিতিতে সোমবার দুপুর ১২টা ৪৫ মিনিটে গোপালগঞ্জ গেটপাড়া পৌর কবরস্থান থেকে ইমন তালুকদার ও রমজান কাজীর লাশ উত্তোলন করা হয়। প্রায় একই সময় টুঙ্গিপাড়া পারিবারিক কবরস্থান থেকে টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তেগীরের উপস্থিতিতে সোহেল রানার লাশ উত্তোলন করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাস বলেন, সংঘর্ষের ঘটনায় নিহতদের মধ্যে আদালতের নির্দেশে তিনজনের লাশ কবর থেকে তুলে হাসপাতালে আনা হয়। তিনজনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন হাতে পেলে জানানো হবে। এর বাইরে এখন কিছু বলা যাচ্ছে না, কারণ এখানে কিছু আইনি প্রক্রিয়া রয়েছে।

জে.এস/

গোপালগঞ্জ ময়নাতদন্ত গোপালগঞ্জে সহিংসতা গোপালগঞ্জে সংঘর্ষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250