বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

বিটিভিতে আবার ফিরছে ‘নতুন কুঁড়ি’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:১৬ পূর্বাহ্ন, ১৪ই আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

এক সময় নতুন শিল্পীদের উঠে আসার প্ল্যাটফর্ম ছিল ‘নতুন কুঁড়ি’। দীর্ঘদিন ধরে দেশের নানা প্রান্তের শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অনুষ্ঠানটি। মোস্তফা মনোয়ারের প্রযোজনায় ১৯৭৬ সালে বিটিভিতে শুরু হয় এই রিয়েলিটি শো। সর্বশেষ আয়োজিত হয় ২০০৫ সালে।

প্রায় দুই দশক পর আবার শুরু হচ্ছে নতুন কুঁড়ি। বিটিভি নতুনভাবে নতুন কুঁড়ি ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে গতকাল বুধবার (১৩ই আগস্ট)। বিটিভির সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশ করা হয়েছে নতুন লোগো ও টিজার।

জানা গেছে, ১৫ই আগস্ট থেকে অনলাইনে নতুন কুঁড়ির রেজিস্ট্রেশন শুরু হবে। পুরো দেশকে ২০টি অঞ্চলে ভাগ করে বাছাই চলবে। সেখান থেকে বিজয়ীরা যাবে মূল প্রতিযোগিতায়।

একক অভিনয়, দলীয় অভিনয়, লোকনৃত্য, উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক গান, নজরুলসংগীত, রবীন্দ্রসংগীত, লোকগীতি, ছড়া আবৃত্তি, চিত্রাঙ্কন, গল্প বলা ইত্যাদি বিষয়ে ‘ক’ ও ‘খ’ শাখায় প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ক শাখার প্রতিযোগীদের বয়সসীমা ৬ থেকে ১০ এবং খ শাখার ক্ষেত্রে ১১ থেকে ১৫ বছর।

নতুন কুঁড়ির হাত ধরে দেশের মিডিয়ায় প্রতিষ্ঠা পেয়েছেন অনেক শিল্পী। অনুষ্ঠানটি শুধু শিশু কিশোরদের অনুপ্রাণিত করেনি, বরং দেশের সাংস্কৃতিক অঙ্গনে বহু তারকার জন্ম দিয়েছে।

এর মাধ্যমে টেলিভিশনে দ্যুতি ছড়িয়েছেন তারানা হালিম, তমালিকা কর্মকার, মেহবুবা মাহনূর চাঁদনী, রুমানা রশীদ ঈশিতা, তারিন জাহান, সাবরীন সাকা মীম, নুসরাত ইমরোজ তিশার মতো শিল্পীরা।

জে.এস/

বিটিভি নতুন কুঁড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250