শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ৭৪ বছরে প্রথমবার শহীদ মিনারে জামায়াত, ব্যাখ্যায় যা বললেন দলের আমির *** প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান *** মন্ত্রীদের কথায় লাগাম টানতে প্রধানমন্ত্রীকে অনুরোধ সোহেল রানার *** ট্রাম্পের শুল্ক আদালতের রায়ে অবৈধ, বাংলাদেশ এখন কী করবে *** আলাদা শপথের দরকার নেই, গণভোট সংসদে কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি *** ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার *** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব

মাদক ও অবৈধ দ্রব্য প্রবেশ রোধে কারাগারে ডগ স্কোয়াড মোতায়েন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

কারাগারের নিরাপত্তা, মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ দ্রব্য প্রবেশ রোধকল্পে সংস্কারের অংশ হিসেবে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। 

রোববার (১৫ই ডিসেম্বর) সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল-ফরহাদ এ তথ্য জানান।

তিনি জানান, প্রাথমিক পর্যায়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কেরাণীগঞ্জ ও কাশিমপুর কারা কমপ্লেক্সে গত ১৪ই ডিসেম্বর থেকে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর

কারাগারে আসা বন্দি, দর্শণার্থী ও গার্ডিং স্টাফদের প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে, আরপি গেইটে ও মেইন ফটকে এ ডগ স্কোয়াড তল্লাশি কার্যক্রমে নিয়োজিত থাকবে।

সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল-ফরহাদ আরও জানান, পর্যায়ক্রমে অন্যান্য কারাগারে এ কার্যক্রম পরিচালিত হবে। প্রশিক্ষণসহ প্রয়োজনীয় সার্বিক কার্যক্রম বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত হবে।

এসি/ আই.কে.জে/ 

ডগ স্কোয়াড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250